• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

ভৈরবে ইমাম নিয়োগ নিয়ে ফের সংঘর্ষ

# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে ইমাম নিয়োগ নিয়ে ফের সংঘর্ষে প্রায় ১৫ জন আহত হয়েছে। ২৮ মে রোববার উপজেলার আগানগর ইউনিয়নের নবীপুর এলাকায় বিকালে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ তথ্য নিশ্চিত করেন ভৈরব থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাকছুদুল আলম।
ঘটনায় আহতদের মধ্যে উভয় পক্ষের ৫ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এরা হলো সোহেল মিয়া (৩৫), আসাদ মিয়া (৪০), নুরুজ্জামান মিয়া (৩৫), লতিফ মিয়া (৫০), আক্কাছ মিয়া (৪৫)। এদের মধ্যে সোহেল মিয়া ও নুরুজ্জামানের অবস্থা অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এ বিষয়ে বাবইরা বাড়ির পক্ষে আক্কাছ মিয়া জানান, গত ২৬ মে শুক্রবার মসজিদ কমিটিতে ইমাম নিয়োগ নিয়ে সংঘর্ষ শুরু হয়। এতে করে ওইদিন দু’পক্ষের প্রায় ৪০ জন আহত হয়। ইমাম আওয়াল মিয়ার কাছে মসজিদের হিসাব চাইলে এ নিয়ে বাকবিতণ্ডা হলে সংঘর্ষের সূত্রপাত হয়।
নসব আলী মিয়া বাড়ির পক্ষে মাসুদ মিয়া জানান, একই বংশের লোকজনের মধ্যে ইমাম নিয়োগ নিয়ে সংঘর্ষ হয়। নবনির্মিত মসজিদের বিষয়ে ইমামের কাছে হিসাব চাইলে ইমাম হিসাব দেয় এতে করে ৪ হাজার ২০০ টাকা হিসাবে গড়মিল হয় এবং মসজিদে একটি পুরাতন ফ্যান ইমাম তার বাড়িতে নিতে চাই। এ নিয়ে মসজিদ কমিটির সদস্যদের মধ্যে গ্রুপিং সৃষ্টি হয়ে সংঘর্ষ হয়।
আগানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হুমায়ুন কবির বলেন, নবনির্মিত মসজিদের টাকা আত্মতসাতের অভিযোগ রয়েছে ইমামের বিরুদ্ধে। এলাকার মুসুল্লীরা ইমামকে মসজিদ থেকে চলে যেতে বললে সে বংশের লোক নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সে কোনভাবে মসজিদ থেকে যেতে চাচ্ছে না। সে মসজিদে থাকার জন্যই বার বার সংঘর্ষে লিপ্ত হচ্ছে।
ভৈরব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাকছুদুল আলম জানান, ধর্মীয় বিষয় নিয়ে গত শুক্রবার নবীপুর এলাকায় একই বংশের দু’গ্রুপের মধ্যে সংষর্ঘ হয়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও ২৮ মে রোববার ফের সংঘর্ষ হয়। ঘটনার পর থেকে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে ও পরিস্থতি শান্ত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *