• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

হোসেনপুরে ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী খুন

হোসেনপুরে ছুরিকাঘাতে
এসএসসি পরীক্ষার্থী খুন

# নিজস্ব প্রতিবেদক :-
হোসেনপুরের জিনারি ইউনিয়নের বীর হাজীপুর গ্রামে এবারের এসএসসি পরীক্ষার্থী খুন হয়েছেন। ইউপি চেয়ারম্যান আজহারুল ইসলাম রোহিত জানিয়েছেন, স্বপন মিয়ার ছেলে রিয়াদ (১৬) এবার স্থানীয় পিপলাকান্দি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিলেন। পারিবারিক বিরোধে নিজেদের লোকই ২৮ মে রোববার রাত ১১টার দিকে রিয়াদকে ছুরিকাঘাত করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জিনারি ইউনিয়নে গত ৬ মাসে তিনটি খুনের ঘটনা ঘটেছে উল্লেখ করে চেয়ারম্যান আজহারুল ইসলাম উদ্বেগ প্রকাশ করেছেন।
হোসেনপুর থানার ওসি আসাদুজ্জামান টিটু জানিয়েছেন, নিহতের লাশ ময়না তদন্তের জন্য জেলা শহরের জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *