• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

নানা বাড়ি যাওয়া হলো না শিশু ছাফাউনের

# মিলাদদ হোসেন অপু :-
ভৈরবে বাড়ির পাশে ডোবায় পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। ২৮ মে রোববার দুপুর দুইটার টার দিকে উপজেলার সাদেকপুর ইউনিয়নের রসুলপুর পূর্বপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে। ২ বছরের শিশু সন্তান ছাফাউন রসুলপুর গ্রামের পূর্বপাড়ার সৌদি প্রবাসী মো.লাদেন মিয়ার ছেলে। নানা নানী আজ মাকেসহ নানা বাড়িতে নিয়া যাবেন বলে অপেক্ষায় ছিলেন শিশু ছাফাউন।
স্থানীয় সুত্রে জানা যায়, আজ রোববার নানা বাড়ি হতে নানা নানী আসার কথা ছিল। নানা নানী মেয়েসহ নাতী ছাফাউনকে সাথে নিয়ে বাড়ি ফিরবেন যাবে। এর জন্য প্রস্তুতি নিচ্ছিল ছাফাউনের মা। দুপুরের দিকে শিশু ছাফাউনের মা ও দাদী তাকে গোসল শেষ করে খাবার খাইয়ে নানা বাড়ি যাবার জন্য প্রস্তুত করে রাখে। এক পর্যায়ে শিশু ছাফাউনকে ঘরে ভিতরে বসে থাকতে বলে মা ও দাদী পারিবারিক কাজে ব্যস্ত হয়ে পড়েন। কিছুক্ষণপর ঘরে এসে তাকে দেখতে না পেয়ে চারদিকে ছুটাছুটি করার পর বাড়ির পাশের একটি ডোবার পানিতে পড়ে আছে দেখতে পায় মা। তাৎক্ষণিক উদ্ধার করে শিশুটিকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন।
এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মাকছুদুল আলম জানান, পানিতে ডুবে শিশুর মৃত্যুর খবর শুনেছি। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরর্বতী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *