• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

গাজাঁসহ মাদক কারবারি আটক, প্রাইভেটকার জব্দ

# মিলাদ হোসেন অপু :-
গ্যাস সিলিন্ডারে অভিনব কায়দায় রাখা ১৪ কেজি গাজাঁ উদ্ধার করেছে কিশোরগঞ্জের ভৈরব থানা পুলিশ। ২৮ মে বিকালে ভৈরব পৌর শহরের নিউ টাউন এলাকায় অভিযান চালিয়ে প্রাইভেটকারসহ রাজিব মিয়া (২৮)কে আটক করা হয়। আটককৃত ব্যক্তি কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার পৌর শহরের আদমকা কান্দা এলাকার ফরিদ মিয়ার ছেলে।
ভৈরব থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের নিউটাউন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় ভৈরব থানার জৈষ্ঠ উপ-পরিদর্শক আব্দুর রহমান ও উপ-পরিদর্শক উসমানগণির নেতৃত্বে (ঢাকা-মেট্রো-খ ১২-৯৬২৮) গাড়িটি আটক করে তল্লাশি করা হয়। গাড়ির গ্যাস সিলিন্ডারে অভিনব কায়দায় রাখা খাকি কস্টেপ দ্বারা মোড়ানো ১৪ বান্ডেলে প্রায় ১৪ কেজি গাজাঁ উদ্ধার করা হয়। এ সময় ড্রাইভারকে আটক করে গাড়িটি জব্দ করা হয়েছে।
এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাকছুদুল আলম জানান, মাদক কারবারি রাজিব দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা দেশে বিভিন্ন জায়গায় প্রাচার করে আসছে। মাদক কারবারি রাজিবকে আইনী প্রক্রিয়া শেষ কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *