• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

কালোটাকা ৯৮ লাখ কোটি, মানিলন্ডারিং ১৪ লাখ কোটি টাকা—— আবুল বারকাত

বক্তব্য রাখছেন অর্থনীতিবিদ ড. আবুল বারকাত -পূর্বকণ্ঠ

কালোটাকা ৯৮ লাখ
কোটি, মানিলন্ডারিং
১৪ লাখ কোটি টাকা
—— আবুল বারকাত

# নিজস্ব প্রতিবেদক :-
বাংলাদেশ অর্থনীতি সমিতির বিকল্প বাজেট প্রস্তাবনার ওপর আলোচনা করতে গিয়ে সমিতির সভাপতি প্রখ্যাত অর্থনীতিবিদ অধ্যাপক ড. আবুল বারকাত বলেছেন, বাংলাদেশে ৯৮ লাখ কোটি টাকা কালো টাকা আছে। বছরে মানিলন্ডারিং হয়ে পাচার হয়ে যাচ্ছে ১৩ থেকে ১৪ লাখ কোটি টাকা। এসব টাকা বিনিয়োগে কাজে লাগানোর ওপর তিনি গুরুত্বারোপ করেছেন। তিনি স্বাস্থ্য সেবায় অপ্রতুল বরাদ্দের উল্লেখ করে বলেন, স্বাস্থ্যসেবা খাতে জাতীয় বাজেটে বরাদ্দ দেওয়া ১৮৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৮৮ তম!
সমিতির সাধারণ সম্পাদক ড. আইনুল ইসলামের সঞ্চালনায় জুম প্রযুক্তিতে আজ ৩০ এপ্রিল রোববার বিকাল ৪টা থেকে প্রায় তিন ঘন্টার আলোচনা সভায় ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন পেশার ৩৮ জন প্রতিনিধি অংশ নেন। কিশোরগঞ্জ থেকে অংশ নিয়ে বক্তব্য রাখেন কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরেজমিন গবেষণা কেন্দ্রের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ মহিউদ্দিন ও সমকাল প্রতিনিধি মোস্তফা কামাল।
সভার প্রধান অতিথি ড. আবুল বারকাত সার্বজনীন পেনশন, রেশন ও ভূমি সংস্কারের ওপর জোর দিয়েছেন। এছাড়া আঞ্চলিক উন্নয়ন ও পশ্চাতপদতা নিয়েও বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিদের বক্তব্য গ্রহণ করেন। প্রতিনিধিগণ নৌপথ উন্নয়ন, সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, কৃষির উন্নয়ন, মৎস্য সম্পদের উন্নয়ন, স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। ট্যাক্স ও ভ্যাটের আওতা বহির্ভুত অবৈধ মাদক ব্যবসায় নিয়োজিত বিপুল অঙ্কের টাকা মূল খাতে ফিরিয়ে আনার ওপরও কেউ কেউ জোর দিয়েছেন। এতে অর্থ ও মানব সম্পদের অপচয় রোধ হবে বলে মনে করা হয়। এছাড়া বিভিন্ন অঞ্চলে কর্মসংস্থানের জন্য স্থানীয়ভাবে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করা হয়।
দেশের সকল জেলার সঙ্গে বাজেট প্রসঙ্গে আলোচনা শেষ করে পূর্ণাঙ্গ বিকল্প বাজেট প্রণয়ন করা হবে বলে সভায় জানানো হয়েছে। পরবর্তীতে সেটি সরকারের বিবেচনার জন্য জাতির সামনে পেশ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *