• সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:০২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জে উত্তম কৃষি চর্চা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে ব্র্যাকের কর্মশালা পপির উদ্যোগে নিকলীতে হাইজিন কিট বিতরণ কিশোরগঞ্জে ছাত্রদলের সংক্ষিপ্ত জেলা কমিটি অতিবর্ষণে নতুন জমি তলাচ্ছে, শনিবার পর্যন্ত তলিয়েছে ৯ হাজার ৪৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত ৩২ হাজার কৃষক কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন

ভৈরবে নিসচার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জ ভৈরবে নিসচার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১০ এপ্রিল সোমবার জাতীয় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার নিজস্ব কার্যালয়ে সংগঠনের সভাপতি এসএম বাকী বিল্লাহ’র সভাপতিত্বে দোয়া ও মাহফিলটি অনুষ্ঠিত হয়। নিসচার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যকরী কমিটির অন্যতম সদস্য মো. আলাল উদ্দিনের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব পৌরসভার মেয়র ও নিসচার উপদেষ্টা আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনু, ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ, ভৈরব র‌্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী, কিশোরগঞ্জ জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মির্জা সোলায়মান, ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি রোটারিয়ান আলহাজ্ব মো. হুমায়ুন কবীর, ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটি সভাপতি ও নিসচার উপদেষ্টা তাজুল ইসলাম তাজ ভৈরবী, রফিকুল ইসলাম মহিলা কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শতাধিক গ্রন্থের লেখক মো. শহীদুল্লাহ, ভৈরব নৌ থানার অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান, ভৈরব জব্বার জুট মিলের উপ-ব্যবস্থাপক প্রশাসন এম ওয়াহেদুর রহমান, ব্যবসায়ী কল্যাণ পরিষদের সভাপতি খোরশেদ আলম, ব্যাংকার মনিরুজ্জামান মুন্না প্রমুখ। এছাড়াও নিসচার কার্যকরী সদস্য, সাধারণ সদস্য, সাবেক সদস্য ও শুভানূধ্যায়ীগণ উপস্থিত ছিলেন। এর আগে নিসচার দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক কাজী উসমান গণির পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে সহযোগিতায় ছিলেন নিসচার কার্যকরী পরিষদের অন্যতম সদস্য আশরাফুল আলম রুজেন, রাকিব রায়হান, সাংস্কৃতিক সম্পাদক বশির আহমেদ বিপ্লব, দপ্তর সম্পাদক শাহ আলম জনি, কার্যকরী সদস্য কাজী রাকিবুল আলম, দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক কাজী উসমান গণি ও সাধারণ সদস্য শাহীনা আক্তার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *