• সোমবার, ০৪ মে ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

ভৈরব-কুলিয়ারচরে ১০ হাজার দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন এমপি নাজমুল হাসান

# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ১০ হাজার মানুষকে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসন সংসদ সদস্য ও বিসিবি’র সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন এর ব্যক্তিগত তহবিল থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
১০ এপ্রিল উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী হাইস্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩শ পরিবারে মাঝে খাদ্য সামগ্রী বিতরণের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসন সংসদ সদস্য ও বিসিবি’র সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন।
উপজেলার গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ফরিদ খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বেক্সিমকো ফার্মা’র পরিচালক ও আলহাজ্ব নাজমুল হাসান পাপনের সহধর্মিনী রোকসানা হাসান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেনু, প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের একান্ত সচিব সাখাওয়াত উল্লাহ, পোর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ প্রমুখ।
গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ইউনিয়ন চেয়ারম্যান গোলাম শাহরিয়ারের সঞ্চালনায় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় এমপি আলহাজ্ব নাজমুল হাসান পাপন বলেন, পৃথিবীতে এখন খাদ্যে অভাব দেখা দিয়েছে। করোনা মহামারি মোকাবেলা করতে যে সাহসী ভূমিকা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেখেছেন এখনও তেমন ভাবে লড়াই করে যাচ্ছেন। আমার দেশের দ্রব্যমূল্যের দাম বেড়েছে বিশ্ব বাজারে জিনিস পত্রের দাম বেশি। আমাদের অপচয় কম করতে হবে। প্রয়োজনের বেশি খরচ করা যাবে না। সম্পদশালীরা এগিয়ে আসতে হবে গরীবদের সহায়তা করতে। এসময় তিনি ভৈরব উপজেলা ও পৌরসভায় বিভিন্ন ওয়ার্ডে দরিদ্রদের তালিকা তৈরী করতে নেতা কর্মীদের দায়িত্ব দেন।
জানা যায়, ভৈরব-কুলিয়ারচরের প্রায় ১০ হাজার অসহায় ও হত দরিদ্র মানুষকে চাল, ডাল, তেল, ছোলা ভুট, চিনিসহ বিভিন্ন খাবারের প্যাকেট বিতরণ করা হবে। পর্যায়ক্রমে ভৈরব ও কুলিয়ারচরে দুটি পৌরসভাসহ ইউনিয়নগুলির দরিদ্র পরিবারের মাঝে আওয়ামী লীগ নেতাকর্মীদের মাধ্যমে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *