# উজ্জ্বল কুমার সরকার :-
কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৩ হাজার ৮১ জন দরিদ্র ও দুস্থ পরিবারের মধ্যে ভিজিএফের ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে।
১০ এপ্রিল সোমবার দুপুরে হোসেনপুর পৌরসভা কার্যালয়ে পৌর মেয়র মো. আব্দুল কাইয়ুম খোকনের সভাপতিত্বে চাউল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আহসান উল্লাহ টুটুল, পৌর কাউন্সিলর মুহাম্মদ মিছবাহ উদ্দিন মানিক, লুৎফুর রহমান রাসেলসহ পৌর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
ধুলজরী গ্রামের রোকিয়া খাতুন জানান, ঈদুল ফিতর উপলক্ষে মান সম্পন্ন ১০ কেজি চাউল পেয়ে আমার সংসারে কিছুটা হলেও স্বস্তি ফিরে আসবে।