• সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

ভৈরবে খেলাফত মজলিসের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

# মিলাদ হোসেন অপু :-
সদ্য প্রয়াত খেলাফত মজলিসের আমির বরেণ্য আলেমেদ্বীন শায়খুল হাদিস অধ্যাপক যোবায়ের আহমেদ চৌধুরী (রহ.) স্মরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ৯ এপ্রিল রোববার ভৈরব উপজেলার পরিষদ সংলগ্ন হাজি হোটেলে খেলাফত মজলিসের আয়োজনে এ মাহফিলটি অনুষ্ঠিত হয়। খেলাফত মজলিস ভৈরব পৌর শাখার সভাপতি মাওললানা মাসউদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুহাদ্দিস মাওলানা শেখ মো. সালাহ উদ্দিন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি শায়খুল হাদিস মাওলানা আব্দুল আহাদ, ভৈরব ইমাম ওলামা পরিষদ সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল আমিন, খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা এমদাদুল্লাহ, প্রিন্সিপাল মাওলানা তাউহিদুল ইসলাম, খেলাফত মজলিস ভৈরব উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম সাহেল, সহ-সভাপতি আনাস মাহমুদ, মাওলানা মো. জুনায়েদ প্রমুখ।
ইফতার মাহফিলে অতিথিবৃন্দ ছাড়াও বিভিন্ন ইমাম ওলামাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় আলোচনা সভায় প্রধান অতিথি মুহাদ্দিস মাওলানা শেখ মো. সালাহ উদ্দিন বলেন, আমাদের বাংলাদেশ এখনও ব্রিটিশদের নিয়মে চলছে এর থেকে বেরিয়ে আসতে হবে। ইসলামীক শাসন কায়েম করতে হবে। দিন প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *