• সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

কুলিয়ারচরে পরীক্ষা দিতে যাওয়ার পথে চতুর্থ শ্রেণির এক ছাত্রকে পিটিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে

# মুহাম্মদ কাইসার হামিদ :-
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড সংলগ্ন কামরুল ইসলাম স্কাউট উচ্চ বিদ্যালয়ে পড়ুয়া মাহফুজ খাঁন (১০) নামে এক চতুর্থ শ্রেণির শিক্ষার্থী পরীক্ষা দিতে বিদ্যালয়ে যাওয়ার পথে পার্শ্ববর্তী বাড়ির এক নারী তাকে ঝাড়ু দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ৯ এপ্রিল রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দ্বাড়িয়াকান্দি পশ্চিম পাড়া গ্রামে।
উপজেলার দ্বাড়িয়াকান্দি মধ্যপাড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী মো. তাহের মিয়ার স্ত্রী আহত ছাত্রের মা মরিয়ম বেগম (৩৪) অভিযোগ করে বলেন, পার্শ্ববর্তী বাড়ির মালয়েশিয়া প্রবাসী মো. মজিবুর রহমানের স্ত্রী কুলসুম বেগমের সাথে কিছুদিন পূর্বে একটি বিষয় নিয়ে তার ঝগড়া হয়। উক্ত ঝগড়ার জের ধরে প্রায়ই তাকেসহ তার দুই সন্তানকে মারার জন্য উৎপেতে থাকতো কুলসুম বেগম। ৯ এপ্রিল রোববার সকাল ১০টার দিকে তার ছোট ছেলে মাহফুজ খাঁনের বিজ্ঞান পরীক্ষা ছিলো। সে বুকে জাতীয় পতাকা লাগানো স্কুল ড্রেস পড়ে হার্ডবোর্ড হাতে নিয়ে সকাল সাড়ে ৯টার সময় বিজ্ঞান পরীক্ষা দেওয়ার জন্য ঘর থেকে বের হয়ে কুলসুম বেগমের বাড়ির সামনের রাস্তা দিয়ে স্কুলে যাওয়ার সময় পূর্ব থেকে উৎপেতে থাকা কুলসুম বেগম মাহফুজ খাঁনকে রাস্তায় একা পেয়ে আটকিয়ে একটি ঝাড়ু দিয়ে এলোপাতাড়ি মারতে থাকে তাকে। মাহফুজ ঝাড়ুর একাধিক আঘাতে ভয় ও কষ্ট পেয়ে বলতে থাকে আমি কি করেছি? আমাকে মারছেন কেন? আমাকে আর মারবেন না। আমি ব্যাথা পাচ্ছি। তারপরও কুলসুম বেগম মাহফুজকে মারতে মারতে বলে তোকে আজ মেরেই ফেলবো। একথা শুনে মাহফুজ মৃত্যুর ভয় পেয়ে ডাক চিৎকার করতে থাকে। ডাক চিৎকারের শব্দ শুনে তার স্বজনরাসহ এলাকাবাসী এগিয়ে এসে কুলসুমের হাত থেকে মাহফুজকে উদ্ধার করে। এর কিছুক্ষণ পর মাহফুজের বড় ভাই স্থানীয় ছয়সূতী হাইস্কুল এন্ড কলেজে পড়ুয়া সপ্তম শ্রেণির ছাত্র মারুফ (১৩) কাউসার স্যারের নিকট থেকে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে তাকেও মারার জন্য দৌঁড়াতে থাকে কুলসুম বেগম। সংবাদ পেয়ে মাহফুজের মা এসে ছেলেকে নিয়ে প্রথমে কামরুল ইসলাম স্কাউট উচ্চ বিদ্যালয়ে নিয়ে যায় ও অভিযোগ করেন। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পরামর্শে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে চিকিৎসা করান মাহফুজ খাঁনকে। এরপর বিকালে ছেলেকে সাথে নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট গিয়ে এ ঘটনা খুলে বলেন ও অভিযোগ করেন মা মরিয়ম বেগম। সব ঘটনা শুনে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম লুনা ছাত্রের মাকে থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ করার পরামর্শ দেন। পরে বিকেল চারটার দিকে ছাত্রের মা মরিয়ম বেগম ছেলেকে সাথে নিয়ে কুলিয়ারচর থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ দাখিল করেন।
লিখিত অভিযোগ দাখিল করার পর থেকে কুলসুম বেগম আরো ক্ষেপে গিয়ে মরিয়ম বেগমকে অকথ্য ভাষায় গালিগালাজ করে মাহফুজ ও মারুফকে খুন করে ফেলবে বলে হুমকি দিয়ে আসছে বলে জানান মরিয়ম বেগম। তিনি আরো বলেন, কুলসুম বেগমের ভয়ে দুই সন্তানকে নিয়ে আতংকে আছেন তিনি।
এ ব্যাপারে অভিযুক্ত কুলসুম বেগমের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে থানার কর্তব্যরত অফিসার এএসআই মতিউর রহমান বলেন, তিনি একটি লিখিত অভিযোগ পেয়েছেন। বিষয়টি ওসি সাহেবকে অবগত করার পর তিনিই ব্যবস্থা নিবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *