• সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

বাজিতপুরে বিএনপির উদ্যোগে অবস্থান কর্মসূচী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

# মোহাম্মদ খলিলুর রহমান :-
কিশোরগঞ্জের বাজিতপুরে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির এবং ১০ দফা বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে উপজেলা বিএনপি।
গত ৮ এপ্রিল শনিবার বাজিতপুর রেজু মার্কেটের সামনে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত অবস্থান কর্মসূচী পালন শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ।
উপজেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক মোস্তফা আমিনুল হকের সভাপতিত্বে অবস্থান কর্মসূচী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর বিএনপি’র সভাপতি এহেসান কুফিয়া, উপজেলা বিএনপি’র সদস্য সচিব মনিরুজ্জামান মনির, জেলা যুবদলের সহ-সভাপতি অ্যাডভোকেট শাহ্ আলমসহ বাজিতপুর উপজেলা বিএনপি’র অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী সমর্থকরা।
ইফতারের আগ মুহূর্তে বেগম খালেদা জিয়া, তারেক রহমান, আহত ও জেলবন্দি নেতাকর্মীদের সুস্থতা কামনা দোয়া করা হয়।
অবস্থান কর্মসূচীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন. আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ভারতের অভ্যন্তরে থেকে মুক্তিযুদ্ধ করেননি। তিনি দেশের প্রথম সারিতে থেকে বাংলাদেশের জন্য মুক্তিযুদ্ধ করেছেন। বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ঈদের পরই নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও সরকার পতনের আন্দোলনের জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *