• সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

পাকুন্দিয়ায় ২৬০ পিস ইয়াবাসহ এক ব্যবসায়ী গ্রেপ্তার

# রাজন সরকার :-
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ২৬০ পিস ইয়াবাসহ সেলিম (৩০) নামের এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পাকুন্দিয়া থানা পুলিশ। ৮ এপ্রিল শনিবার দুপুরে উপজেলার নারান্দী ইউনিয়নের নারান্দী মধ্যপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সেলিম নারান্দী ইউনিয়নের নারান্দী মধ্যপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের জসিম উদ্দিনের পুত্র। তাকে রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে এসআই শাহ কামাল ও এএসআই আরসাদের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার নারান্দী মধ্যপাড়া গ্রামে অভিযান চালিয়ে সেলিমকে গ্রেপ্তার করে। এসময় তল্লাশী চালিয়ে তার কাছ থেকে ২৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি অনেক দিন ধরেই ইয়াবা কারবারির সঙ্গে জড়িত বলে জানা গেছে।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ হাসান সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *