• সোমবার, ০৪ মে ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

পাকুন্দিয়ায় ১০দফা দাবীতে বিএনপির অবস্থান কর্মসূচী

# রাজন সরকার, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি :-
গ্যাস, তেল ও দ্রব্য মূল্যের উর্ধ্বগতি, আওয়ামীলীগ সরকারের সর্বগ্রাসী দূর্নীতিসহ পূর্ব ঘোষিত ১০দফা দাবী বাস্তবায়নের দাবীতে অবস্থান কর্মসূচী পালন করেছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা বিএনপি, পৌর বিএনপিসহ তার সকল অঙ্গ সংগঠন। শনিবার বিকাল ৫টার দিকে পৌরসদরের পলিগ্যান পাবলিক স্কুল মাঠে এই কর্মসূচী পালন করা হয়।
ঘন্টাব্যাপি চলা এই অবস্থান কর্মসূচীতে উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গসংগঠনের দুইশতাধিক নেতাকর্মী অংশ নেয়। কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি মো. আমিরুজ্জামান। এসময় তিনি আওয়ামীলীগ সরকারের সমালোচনা করে বলেন, দ্রুত সময়ের মধ্যে দ্রব্য মূল্যের উর্ধ্বগতি স্বাভাবিক পর্যায়ে আনতে হবে। তা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
অবস্থান কর্মসূচীতে সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন। পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সুজনের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আতিকুর রহমান মাসুদ, মো. কামাল উদ্দিন, আ. ছাত্তার ও মাহমুদুজ্জামান রিপন, পৌর বিএনপির সভাপতি এএসএম মিনহাজ উদ্দিন, পাটুয়াভাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি আছাদুজ্জামান আসাদ ও পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি জসিম উদ্দিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *