# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জস্থ কটিয়াদী সমিতির ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। আজ ৮ এপ্রিল শনিবার জেলা শহরের হোটেল শেরাটনে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ও শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ডা. মো. হাবিবুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্পেশাল পিপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এমএ আফজল, সরকারি গুরুদয়াল কলেজের অধ্যক্ষ প্রফেসর আনম মুস্তাকুর রহমান, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবু নাসের ফারুক সঞ্জু, কটিয়াদী সমিতির সভাপতি আব্দুর রহমান, সাবেক সভাপতি সৈয়দ নজরুল ইসলাম প্রমুখ। ইফতার মাহফিলে সমিতির প্রয়াত সকল কর্মকর্তা ও সদস্যদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে দোয়া করা হয়।