• রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

ঈদ উপলক্ষ্যে সরগম ভৈরবের রাতের কোটি টাকার হাট

# মিলাদ হোসেন অপু :-
দিনটি মঙ্গলবার ঘড়ির কাটায় সময় যখন বিকাল পাঁচটা তখন ধীরে ধীরে মিনি পিকআপ ভর্তি কাপড় নিয়ে কিশোরগঞ্জের ভৈরব আসেন বিভিন্ন জেলার পাইকারি ব্যবসায়ীরা। বন্দর নগরী ভৈরবের ঐতিহ্যবাহী এই বাজার আগে সপ্তাহে একদিন বুধবার হলেও এখন সপ্তাহে দুইদিন মঙ্গলবার ও বুধবার বসে এই হাট।
ভৈরবের পার্শ্ববর্তী জেলাগুলো থেকে আসা মানুষের ব্যবসায়িক মিলনমেলার কেন্দ্র বিন্দু ভৈরব বাজার বুধবারের হাট। ঢাকা, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সিলেট বিভাগের লাখো মানুষের ঢল জমে কেনাবেচার জন্য এই সাপ্তাহিক হাট বাজারে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বেচাকেনার বড় বাজার এটি। ব্যবসায়ীরাও বলছে বাংলাদেশের বৃহত্তর বাজার এটি। সড়ক, নৌ, রেলওয়ে জংশন যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় কিশোরগঞ্জ জেলার ভৈরব বন্দরে একটি সুনাম রয়েছে সারাদেশব্যাপী।
জানা যায়, ৫০ বছরের বেশি সময় ধরে চলছে এই বাজার। অল্প পুঁজি বেশি লাভের এই বাজার আজ কোটি কোটি টাকার বেচাকেনার বাজারে পরিণত হয়েছে।
প্রথম দিকে বুধবারের হাট ছিল বুধবার মধ্যরাত থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত। এখন দিন বদলের পালায় ব্যবসার চিত্র সম্পূর্ণ ভিন্ন। মঙ্গলবার বিকেল থেকে শুরু করে বুধবার সারারাতসহ সকাল ১০টা পর্যন্ত চলে এই হাটবাজার। ভৈরবের মার্কেট বন্ধ হওয়ার পর সারা রাতই চলে ভৈরব বাজারের জিল্লুর রহমান শহর রক্ষা বাঁধ রোড, বাগানবাড়ি, বাদামপট্টি, নদীরপাড়, সায়দুল্লাহ মিয়া ঘাট এলাকা পর্যন্ত পাইকারি বাজার। প্রায় ১২শত পাইকার বসে তাদের কাপড় নিয়ে। রাত যত গভীর হয় ততই জমে উঠে বেচাকেনা। এভাবেই বছরের পর বছর চলছে ভৈরব লঞ্চঘাট নদীরপাড় এলাকার সাপ্তাহিক কাপড়ের হাট। কেনাবেচা হয় প্রায় ২০/২৫ কোটি টাকার মতো।
অপর দিকে বুধবার ভোর থেকে ভৈরবপুর দক্ষিণ পাড়া, জামে মসজিদ রোড়, কাচারি রোড়, কুড়াপট্টি এলাকায় বসে খুচরা কাপড়ের বাজারের হাট। এই বাজারে বুধবার ভোর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বসে প্রায় ৭শত দোকানি। তাদের বেচা বিক্রি আছে প্রায় ১ থেকে ২ কোটি টাকার মতো।
সরেজমিনে সাপ্তাহিক এই হাটে ঈদ বাজারে ঘুরে দেখা যায়, ভৈরব বাজারের জিল্লুর রহমান শহর রক্ষা বাঁধ রোড, বাগানবাড়ি, ছবিঘর শপিংমল রোড, লঞ্চঘাট রোড, সায়দুল্লাহ মিয়ার ঘাট রোড, লবণপট্টি রোডের দুই পাশে রং বেরঙয়ের বাচ্চাদের জামা, টি-শার্ট, জিন্স, শার্ট, জার্সি, লুঙ্গি, গামছা, গেঞ্জি, বোরকা, থ্রি পিছ, ওড়না, পায়জামা-পাঞ্জাবিসহ বিভিন্ন ধরনের পোশাক নিয়ে ফুটপাত দখল করে বসে ব্যবসায়ীরা। কাপড় গুলোর মূল্য পাইকারি ও খুচরা দাম সর্বনিম্ন ৫০ টাকা থেকে শুরু করে ১ হাজার টাকার মধ্যে। এ কারণে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির ক্রেতার সংখ্যাই এখানে বেশি আসে।
ব্যবসায়ীরা জানান, নরসিংদী, সিলেট, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, কিশোরগঞ্জসহ হাওর এলাকার দোকানদাররা পাইকারি কাপড় কিনতে আসে। তারা আরো জানান, গাজীপুর, কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ ও নরসিংদী এলাকার বিভিন্ন ছোট বড় গার্মেন্টসে তৈরি এসব কাপড় ভৈরবের এই হাটে পাইকারি ও খুচরা বিক্রি করা হয়।
কাপড় ব্যবসায়ী হাছান জানান, আমার দাদা এই হাটে কাপড় বিক্রি করতেন। পরে বাবা করেছেন। এখন আমি করছি। প্রতি সপ্তাহে হাটে আসি। ৫০ থেকে ৬০ হাজার টাকার বেচাকেনা হয়। এখানে বেচাকেনা ভালো হওয়ায় কাপড় বিক্রির জন্য আসেন বলে জানান তিনি। আরেক ব্যবসায়ী আব্দুল হান্নান জনান, ১৪ বছর যাবত এ বাজারে ব্যবসা করি। আগে অনেক ছোট ছিল বাজারটা। লোকজন অনেক কম আসতো এখন মানুষ আসে বেশি। দোকান বেড়েছে বহুগুণ।
নারায়ণগঞ্জ থেকে আসা মো. মিঠু জানান, ভৈরব দীর্ঘদিন যাবত আসা যাওয়া করি। সাপ্তাহিক হাটে আমার ভাই আমি পর্যায়ক্রমে কাপড় বিক্রি করতে আসি। গত বছরের তুলনায় এ বছর বিক্রি অনেক খাবার অবস্থা। সারাদেশে অর্থনৈতিক মন্দা চলছে। কাপড়ে আগে ৩০/৪০ টাকা লাভ হতো। এখন ১৫ থেকে ১০ টাকা লাভ করতেই কষ্ট হয়ে যাচ্ছে। খরচ বেড়েছে আয় বাড়েনি। অতিরিক্ত দামে বিক্রি করতে পারি না।
নরসিংদী থেকে আসা কারখানা মালিক ইদ্রিস মিয়া বলেন, ইসলামপুর থেকে কাপড় এনে বানাতে হয়। এই বাজের বিক্রি করি। সিলেটে, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার, কিশোরগঞ্জসহ বিভিন্ন নিউ মার্কেট ও হকার্স মার্কেট ব্যবসায়ীরা কাপড় কিনে নিয়ে যায়। তিনি আরো বলেন
আগে যে রকম ব্যবসা হতো এখন আর হয় না। সিজনে লাখ খানেক টাকা বিক্রি করা হয়। সিজন ছাড়াও ৩০/৪০ হাজার টাকা বিক্রি করতে পারি। আজকে বিক্রি ভাল হয়েছে। সকাল ১০ টা পর্যন্ত বিক্রি করবো।
প্যান্ট কারখানা মালিক মো. রফিকুল ইসলাম বলেন, কেরানিগঞ্জ থেকে মাল নিয়ে আসছি। বিভিন্ন সাইজের প্যান্ট বিক্রি করছি। ১৫০ থেকে ২৫০ টাকার প্যান্ট রয়েছে। বিভিন্ন জায়গা থেকে পাইকাররা আসে। এসে দামাদামি বেশি করে তাই মূল দাম পাওয়া যায় না। ঈদের হাট ভাল যাচ্ছে না। মালামাল পড়ে আছে বিক্রয় কম হচ্ছে।
ঢাকা কেরানিগঞ্জ থেকে আসা আব্দুল মাজিদ বলেন, ঈদ উপলক্ষে বিক্রি কম। খুচরা বাজারে বিক্রি ভাল থাকলে পাইকারি বাজারে বিক্রি ভাল হয়। খুচরা বাজারে বিক্রি কম হচ্ছে। গার্মেন্টসের বিগ্রেডের মালামাল সংগ্রহ করি। গার্মেন্টসের পরিস্থিতি ভাল না। কম মালামাল তৈরী হয় তাই আমরা মাল পাইনা। কাপড় বিক্রি করে সঠিক দামও পাই না।
পিরিজপুর থেকে আসা শাফি মিয়া ও সাগর সাহা বলেন, দোকানের জন্য কাপড় কিনতে আসছি। এ বাজারে সব ধরণের মালামাল পাওয় যায়। কাপড়ের গুনগুণও ভাল। ভাল কোয়ালিটির মাল পাওয়া যায়। লাভও হয় অনেক বেশি। কম দাম থেকে শুরু করে বেশি দামী কাপড় পাওয়া যায় এই হাটে।
কেরানীগঞ্জ থেকে আসা বিক্রেতা হুমায়ুন বলেন, গতবারের তুলনায় এবার বাজারের অবস্থা ভাল না। আগে ৫০ হাজার টাকা বিক্রি হলেও এ বছর সপ্তাহে ১০/১২ হাজার টাকা কেনা বেচা করি। ইদ বাজার হিসেব বাজার ভাল না। অন্যান্য সময়ে লাখ টাকা বিক্রি করতাম। আমার নিজের ফ্যাক্টরি মাল তৈরী করে বিক্রি করি। বিভিন্ন জেলার মানুষ আসে। পাইকারি কিনে নিয়ে খুচরায় অনেক দামে বিক্রি করতে পারে ব্যবসায়ীরা।
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের ব্যবসায়ী কুদ্দুস মিয়া বলেন, মঙ্গলবার মাগরিবের সময় আসি। সারা রাত মালামাল সংগ্রহ করি। সকালে চলে যায়। ভৈরব থেকে মালামাল নিয়ে অনেক লাভবান হওয়া যায়।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে আসা মো. রাজু আহমেদ বলেন, দামী কম দামী সব ধরনের পোশাক পাওয়া যায় এই হাটে এ বাজার থেকে যা কিনে নিয়ে যায় সব কিছুতে লাভ করা যায়। এখনো বেচা কেনা তেমন না হলেও দুই একদিনের মধ্যে বিদেশী রেমিটেন্স আসলে বেচা কেনার দুম লেগে যাবে।
আরেক ক্রেতা মশিউর রহমান বলেন, ঢাকা থেকে যে কাপড় পাওয়া যায় সেই কাপড় ভৈরবে স্বল্প মূল্যে পাওয়া যায়। বিভিন্ন বাজার থেকে কাপড় কিনি এ বাজার থেকে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার অনেকটাই কাছে তাই এখান থেকে কিনে নিয়ে যায়। সব মূল্যেরই পণ্য এই হাটে পাওয়া যায়।
সুনামগঞ্জের রতন চন্দ্র বলেন, এখানে সুলভ মূল্যে কাপড় পাওয়া যায়। আমি অনেক আনন্দিত এখানে সব ধরণের কাপড় পাওয়া যায়। কাপড়ের কোয়ালিটি অনেক ভাল।
আমির উদ্দিন বলেন, হবিগঞ্জ সিলেট থেকে আসি কম দামে কাপড় নিতে। যোগাযোগ ব্যবস্থা ভাল। দামে কম ও গুণগত মানও ভাল। সারারাত মালমাল কিনে সকালে চলে যায়।
তিনি আরো বলেন, নিরাপত্তা ব্যবস্থা ভাল। নিত্যনতুন সব ধরণের মালামাল পাওয়া যায় এই হাটে।
ভৈরব পৌরসভার মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনু বলেন, পৌরসভার পক্ষ থেকে ব্যবসায়ীদের সুযোগ সুবিধার জন্য বিভিন্ন ধরণের ব্যবসাথা গ্রহণ করা হয়েছে। ব্যবসায়ীদের সুবিধার জন্য ভৈরব বাজার সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। প্রশাসনের সাথে ভৈরবের চুরি, ছিনতাই নিয়ে দফায় দফায় আলোচনা চলছে। এটি ভৈরবের ঐতিহ্যবাহী বাজার এই ঐতিহ্য কোন ভাবেই নষ্ট করা যাবে না।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *