• রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

ভৈরবে পুলিশি বাধার মুখে বিএনপি কর্মসূচী পণ্ড, আওয়ামী লীগ শেষ সময় পাড় করছে ……. শরীফুল আলম

# মিলাদ হোসেন অপু :-
খালেদা জিয়ার মুক্তি ও ১০ দফা দাবী বাস্তবায়ন ও খাদ্য দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মুখে সারাদেশে বিএনপি কর্মসূচীর অংশ হিসেবে ভৈরব উপজেলা ও পৌর বিএনপি পালিত ২ ঘণ্টা অবস্থান কর্মসূচী পÐ করে দিয়েছে পুলিশ প্রশাসন। আজ ৮ এপ্রিল শনিবার বেলা ৩টায় কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি শরীফুল আলমের ডাকবাংলোতে নেতাকর্মীরা অবস্থান কর্মসূচী পালন করতে গিয়ে এ তথ্য জানান। এ সময় নেতাকর্মীদের ডাকবাংলোতে ঢুকতে বা ডাকবাংলো থেকে বেরোতে দেওয়া হয়নি বলে দাবী করেন ভৈরব উপজেলা বিএনপি সভাপতি মো. রফিকুল ইসলাম। ডাকবাংলোতে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জের সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি লায়লা বেগম, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, পৌর বিএনপি সভাপতি হাজী শাহিন, সাধারণ সম্পাদক মজিবুর রহমান প্রমুখ।
সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি লায়লা বেগম জানান, সরকার ভেবেছে আমাদের দমন করে রাখবে। কিন্তু তারা ভুল ভাবছে। বিএনপিকে দমন করে রাখা যাবে না। আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের বলেছিল খেলা হবে। কিন্তু তিনি খেলতে গিয়ে স্টেজ ভেঙ্গে পড়ে গেছেন। আওয়ামী লীগের দিন শেষ হয়ে এসেছে।
ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি সভাপতি শরীফুল আলম বলেন, আজ কর্মসূচীতে অংশগ্রহণ করতে কিশোরগঞ্জ থেকে আসার পথে দেখলাম আমার চারজন যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীকে কিশোরগঞ্জ থানা পুলিশ আটক করেছে। এদিকে ভৈরবে পুলিশি বাধার মুখে আমার নেতাকর্মীরা আমার ভৈরবস্থ ডাকবাংলোতে ঢুকতে পারেনি। তাদেরকে বাধা দিয়ে ফিরিয়ে দেয়া হয়েছে। ভৈরব শহরের দুর্জয় মোড়, মোসলিমের মোড় ও আমার ডাকবাংলোতে অবস্থান কর্মসূচী পালন করার কথা ছিল। কিন্তু হঠাৎ করে দুপুর বেলা পুলিশের একাধিক টিম এসে বাধা প্রদান করেছে। ২ ঘণ্টার কর্মসূচী পালন করতে ভয় পেয়েছে সরকার। এমন একটা সময় আসবে বিএনপি কারো অনুমতি নিবে না। দিনব্যাপী কর্মসূচী পালন করবে। আমরা কেন্দ্রীয় নেতাকর্মীদের সাথে কথা বলে ছোট্ট পরিসরে অবস্থান কর্মসূচী পালন করার কথা থাকলেও পুলিশের বাধার কারণে তা করা যায়নি। সারাদেশেই প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছে আওয়ামী লীগ। জনগণ আমাদের সাথে রয়েছে। এ সরকারের শেষ রক্ষা হবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানকে স্ব-সম্মানে দেখতে ফিরিয়ে আনা ও জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে আমরা কঠোর কর্মসূচী আগামীদিন পালন করবো। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করে আওয়ামী লীগকে নিজের অবস্থান বুঝতে হবে বলে মন্তব্য করেন তিনি। জনগণের সাথে সম্পৃক্ততা নষ্ট করে বন্দুকের নল দিয়ে বেশীদিন ক্ষমতায় থাকা যায় না। আজকে ভৈরবে বিএনপি’র কর্মসূচী বানচালের বিষয়টি আমাদের গণতান্ত্রিক অধিকার খর্ব করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, পুলিশ ভৈরবের বিভিন্ন এলাকায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জনগণের জানমালের রক্ষার দায়িত্ব পালন করছে। বিএনপি ভৈরবে কোন কর্মসূচী পালন করে নাই। তাই তাদের বাধা দেওয়ার কোন প্রশ্নই আসেনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *