• রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

তাড়াইল উপজেলায় সমাজসেবা অফিসার নেই!

# জোবায়ের হোসেন খান :-
কিশোরগঞ্জের তাড়াইলে প্রায় দুই মাস যাবত উপজেলা সমাজসেবা কর্মকর্তা নেই। কিশোরগঞ্জ সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আল-আমিন তাড়াইল সমাজসেবা কার্যালয়ে অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছেন। বর্তমান সরকার তাড়াইল উপজেলায় প্রতিবন্ধী, বিধবা ও বয়স্ক ভাতা শতভাগ বাস্তবায়ন করেছে। নতুন ভাতার আওতায় আসা সকল প্রতিবন্ধীদের ভাতা বই প্রদানের কার্যক্রম চলমান। তাছাড়াও উপজেলা সমাজসেবা অফিস মুক্তিযোদ্ধা ভাতাসহ সকল সামাজিক সমাজসেবামূলক কাজ পরিচালনা করে আসছে। বর্তমানে উপজেলায় নিয়মিত কোন সমাজসেবা কর্মকর্তা না থাকায় অফিসের কার্যক্রম স্থবির হয়ে গিয়েছে। কিশোরগঞ্জ সদর ও তাড়াইল উপজেলায় একজন কর্মকর্তা থাকায় একই উপজেলায় প্রতিদিন অফিসারের থাকা সম্ভবপর হচ্ছে না। যার ফলে দুই উপজেলার সেবা প্রত্যাশী প্রতিবন্ধীরা রয়েছে চরম ভোগান্তিতে। তাড়াইল উপজেলার সেবা প্রত্যাশীদের একটাই দাবী তাড়াইলে একজন নিয়মিত সমাজসেবা অফিসার পোস্টিং এর মাধ্যমে সমাজসেবা অফিসকে গতিশীল করা।
এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক কামরুজ্জামান খান বলেন, কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে, অফিসার পেলেই পোস্টিং দেওয়া হবে। তাড়াইলে সেবা গ্রহীতাদের হয়রানির বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *