• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

হোসেনপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

# উজ্জ্বল কুমার সরকার :-
ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন- এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। আজ ৮ মার্চ বুধবার দুপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়। র‌্যালিটি উপজেলা পরিষদ থেকে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য ম-ল এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল।
সুবর্ণ কথনের পরিচালক ও আবৃত্তিকারক বাসিরুল আমিন সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাশিতা-তুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জহিরুল ইসলাম নুরু মিয়া, কিশোরগঞ্জ পাবলিক লাইব্রেরীর সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দীন ফারুকী, হোসেনপুর প্রেসক্লাব সভাপতি প্রদীপ কুমার সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুহাম্মদ জিয়াউর রহমান, উপজেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক গীতা রানী ঘোষ, সিনিয়র শিক্ষক বীথি রানী মোদক প্রমুখ। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *