• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

কিশোরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

আন্তর্জাতিক নারী দিবসের মানববন্ধন -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে আন্তর্জাতিক
নারী দিবস উদযাপিত

# নিজস্ব প্রতিবেদক :-
বিভিন্ন আনুষ্ঠানিকতায় আজ ৮ মার্চ কিশোরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’। দিবসটি উপলক্ষে সকালে জেলা কালেক্টরেট প্রাঙ্গনে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন দীর্ঘ মানববন্ধন করেছে। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার), জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজল, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. মাহবুবুর রহমান, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মানছুরা জামান নূতন, সমকাল প্রতিনিধি মোস্তফা কামাল, জেলা মহিলা পরিষদ সভাপতি অ্যাডভেকেট মায়া ভৌমিক, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম, ব্র্যাক জেলা সমন্বয়ক মো. শফিকুল ইসলাম, পপির জেলা সমন্বয়ক মুহাম্মদ ফরিদুল আলম, সনাক সভাপতি ম.ম জুয়েল, সনাক কর্মকর্তা অধ্যাপক আব্দুল গণি প্রমুখ। সঞ্চালনা করেন জেলা মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক মামুন অর রশিদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *