• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

এক গ্রাম ধানও সংগৃহীত হয়নি

এক গ্রাম ধানও সংগৃহীত হয়নি

# কিশোরগঞ্জ অফিস :-
সারাদেশেই আমন ধান ও চাল সংগ্রহের শেষ সময় ছিল গতকাল ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। তিন মাসের অধিক সময়ের মেয়াদকালে কিশোরগঞ্জে একগ্রাম ধানও সংগৃহীত হয়নি। চাল সংগৃহীত হয়েছে চুক্তির ৫৭ ভাগের মত। জেলা খাদ্য নিয়ন্ত্রক নাজমুল হক ভূঁইয়ার সঙ্গে কথা বলে এরকম তথ্য পাওয়া গেছে। তবে লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ায় মেয়াদ আরও এক সপ্তাহ বাড়িয়ে ৭ মার্চ করা হয়েছে বলে জেলা খাদ্য নিয়ন্ত্রক জানিয়েছেন।
এবছর সরকার প্রতি কেজি ধানের সংগ্রহমূল্য নির্ধারণ করেছিল ২৮ টাকা। আর প্রতি কেজি সিদ্ধ চালের সংগ্রহমূল্য নির্ধারণ করেছিল ৪২ টাকা। সংগ্রহের মেয়াদ ছিল গত ১৭ নভেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। জেলার ১৩ উপজেলা থেকে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৪ হাজার ৮৮০ মেট্রিকটন। কিন্তু ২৮ ফেব্রুয়ারির মধ্যে একগ্রাম ধানও সংগৃহীত হয়নি। অন্যদিকে জেলায় চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৬ হাজার ২৭১ মেট্রিকটন। তবে ৪৩টি চালকলের সঙ্গে চুক্তি করা হয়েছিল ৩ হাজার ৭১৭ টন ৩০ কেজি সরবরাহের। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সংগৃহীত হয়েছে ২ হাজার ১০০ মেট্রিকটন। অর্থাৎ চুক্তির ৫৭ দশমিক ৩৩ ভাগ। তবে জেলা খাদ্য নিয়ন্ত্রক নাজমুল হক ভূঁইয়া জানিয়েছেন, খাদ্য অধিদপ্তর থেকে ধান-চাল সংগ্রহের মেয়াদ ৭ মার্চ পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
ধান-চাল সংগ্রহের এই করুণ অবস্থার কারণ ব্যাখ্যা করে খাদ্য নিয়ন্ত্রক বলেছেন, খোলা বাজারে ধানের দাম আরও বেশি হওয়ায় কৃষকরা গুদামে ধান দিতে চান না। আর চালের দামও খোলা বাজারে বেশি। সরকার ৪২ টাকা কেজি দরে চাল কিনছে। কিন্তু ধানের দাম বেশি হওয়ায় মিলারদের প্রতি কেজি চাল উৎপাদনে খরচ পড়ে যায় ৪৫ থেকে ৪৬ টাকা। মূলত সম্পর্কের কারণে তারা কিছু চাল সরবরাহ করে থাকেন বলে তিনি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *