• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

কিশোরগঞ্জে নতুন করোনা পজিটিভ ১০ জনের মধ্যে ভৈরবেরই ৭ জন

কিশোরগঞ্জে নতুন করোনা পজিটিভ
১০ জনের মধ্যে ভৈরবেরই ৭ জন

# মোস্তফা কামাল :-

আজ ১৪ মে বৃহস্পতিবার কিশোরগঞ্জে নতুন করে ১০ জন করোনায় আক্রান্তের খবর পাওয়া গেছে। এদের মধ্যে ৭ জনই ভৈরবের। অপর তিনজন সদর, করিমগঞ্জ ও বাজিতপুর উপজেলার। তবে আজ ৪ জন সুস্থ হয়ে ছাড়পত্রও পেয়েছেন।
সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান আজ সন্ধ্যা ৬ টায় জেলার করোনা পরিস্থিতি নিয়ে এক প্রতিবেদনে জানিয়েছেন, জেলা থেকে ১১ মে সংগৃহীত ১৩১টি নমুনা পাঠানো হয়েছিল রাজধানীর মহাখালীর আইপিএইচ ল্যাবে। আজ পাওয়া ফলাফলে দেখা গেছে ১০ জনের পজিটিভ আর ১২১ জনের নেগেটিভ রিপোর্ট এসেছে। ১০ জনের মধ্যে ভৈরবের ৭ জন, সদর উপজেলার একজন, করিমগঞ্জের একজন ও বাজিতপুরের একজন। এখন পর্যন্ত ভৈরবেই সর্বাধিক ৫৯ জন ‘কোভিড-১৯’ সংক্রমণের শিকার হয়েছেন। দ্বিতীয় অবস্থানে আছে তাড়াইল, এখানে ২৯ জন। সবচেয়ে কম ছিল অষ্টগ্রামে ৩ জন, আর পাকুন্দিয়া ও হোসেনপুরে ৪ জন করে।
আজ কোয়ারেন্টিনে আছেন মোট ১১৯ জন, আর আইসোলেশনে আছেন ৩৫ জন, যাদের মধ্যে আবার অন্য জেলা থেকে আক্রান্ত হয়ে আসা ৩ জন রোগী রয়েছেন। আজ পর্যন্ত উপজেলাওয়ারি আক্রান্তের সংখ্যা হচ্ছে- সদর উপজেলায় ১৯, হোসেনপুরে ৪, পাকুন্দিয়ায় ৪, করিমগঞ্জে ১৮, তাড়াইলে ২৯, কটিয়াদীতে ১৫, কুলিয়ারচরে ১০, ভৈরবে ৫৯, নিকলীতে ৫, বাজিতপুরে ৮, ইটনায় ১১, মিঠামইনে ২৪ এবং অষ্টগ্রামে ৩ জন। আজ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হয়েছেন ২০৯ জন, আর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১৭৬ জন। আর মৃত ব্যক্তির সংখ্যা ৫ জনেই সীমিত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *