• রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

মোবাইল ট্র্যাকিং এড়ানোর ডিভাইস নিয়ে ছিনতাইকারী দলনেতা সহ গ্রেফতার ৩

ছিনতাইকারী দলনেতাসহ গ্রেফতার তিনজন -পূর্বকণ্ঠ

মোবাইল ট্র্যাকিং এড়ানোর
ডিভাইস নিয়ে ছিনতাইকারী
দলনেতা সহ গ্রেফতার ৩

# নিজস্ব প্রতিবেদক :-
ছিনতাই বা চুরি হওয়া দামি এন্ড্রয়েড মোবাইল ফোন এতদিন আইনশৃংখলা বাহিনী ডিজিটাল প্রযুক্তি দিয়ে ট্র্যাক করে উদ্ধার করতে পারতো। সহজেই ধরতে পারতো চক্রকেও। কিন্তু এখন এসব চক্র ব্যবহার করছে মোবাইলের আইএমইআই নম্বর পরিবর্তনের আধুনিক ডিভাইস ও মোবাইল ফোন ফ্লাশ।
কিশোরগঞ্জে এরকমই একটি দলের নাম ‘রেনডম ফরহাদ’। দলপতি ফরহাদসহ চক্রের তিনজনকে র‌্যাব আজ ২৭ জানুয়ারি শুক্রবার ভোরে গ্রেফতার করেছে। এরা ছিনতাই বা চুরি করা দামি মোবাইল ফোনের ফ্লাশ দিয়ে লক খুলে আইএমইআই নম্বর পরিবর্তন করে শহরের একটি মোবাইল ফোনের দোকানে গোপনে বিক্রি করতে। ফরহাদের নামে ছিনতাই, চুরি ও মাদকসহ তিনটি মামলা চলমান রয়েছে।
র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান জানিয়েছেন, চক্রটির সন্ধান পেয়ে বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার ভোর পর্যন্ত নজরদারি করা হয়। অবশেষে গতকাল ভোরে বড়বাজার এলাকা থেকে সদর উপজেলার ব্রাহ্মণকান্দি গ্রামের শাহাব উদ্দিনের ছেলে ফরহাদ উদ্দিন (২৮), গাবরগাঁও এলাকার গোলাম সোবহানের ছেলে মারুফ আহমেদ (২০) ও দনাইল গ্রামের দলিল উদ্দিনের ছেলে আরিফ আহমেদ রকিকে (৩০) গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে মোবাইল ফোন ফ্লাশ ও আইএমইআই নম্বর পরিবর্তনের বিভিন্ন ডিভাইস, একটি সুইচগিয়ার চাকু, দুটি মোবাইল ফোন, একটি সিপিইউ, একটি মনিটর ও ক্যাবল উদ্ধার করা হয়। শহরের ইসলামিয়া সুপার মার্কেটের শাম্মী টেলিকম নামের দোকানে গ্রেফতারকৃত রকির কাছেই এসব মোবাইল বিক্রি করা হতো বলে র‌্যাব কর্মকর্তা জানিয়েছেন। এ ব্যাপারে সদর থানায় মামলা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *