র্যাবের হাতে গ্রেফতার মাদক ব্যবসায়ী হাবিব ও সিরাজ -পূর্বকণ্ঠ
# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে ৩৯০ পিস ইয়াবাসহ র্যাব দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। সদর উপজেলার পূর্ব তারাপাশা এলাকার মো. ফরিদের ছেলে হাবিব মিয়া (২৬) ও আনার মিয়ার ছেলে সিরাজুল ইসলামকে (২২) তল্লাশি চৌকি বসিয়ে বৃহস্পতিবার মধ্যরাতে এলাকা তেকে গ্রেফতার করা হয়েছে। র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের কাছ থেকে ইয়াবা ছাড়াও মাদক ব্যবসায় ব্যবহৃত দু’টি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।