# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে ৩ দিনব্যাপি বিজয় মেলা উদ্বোধন করা হয়েছে। ১৬ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় ভৈরব সরকারি কাদির বক্স পাইলট মডেল স্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন, কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও বিসিবি’র সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন।
ভৈরব বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ এর আয়োজনে সংসদের সভাপতি নাসার মাহমুদ জাহিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব পৌর মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেনু, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, প্রয়াত সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব মো. জিল্লুর রহমানের একান্ত সচিব সাখাওয়াত উল্লাহ, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক খলিলুর রহমান, পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, সংসদের সাধারণ সম্পাদক রাশফিকুজ্জামান একান্ত প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি নাজমুল হাসান পাপন বলেন, নতুন প্রজন্মকে স্বাধীনতা সম্পর্কে জানতে হবে। দেশ বিরোধী চক্রান্তকারীদের সাথে কোন রকম আপোষ করা যাবে না। জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীন সোনার বাংলা গড়ার লক্ষ্যে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ১৯৭১’র সালে স্বাধীনতা বিরোধী চক্রান্তে কারা জড়িত ছিল নতুন প্রজন্মকে জানতে হলে স্বাধীনতা সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। ১৯৭১’র সালে এইদিনে লাখো প্রাণের বিনিময়ে অভ্যুদয় ঘটে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের। ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর বাংলাদেশের মানুষ অর্জন করেছেন আজকের স্বাধীনতা। অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা। আমরা পেয়েছি মহান বিজয়। এই বিজয় অর্জনের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলো এদেশেরই কিছু মানুষরূপী নরপশু। লাখো শহীদের রক্তে আর মা-বোনদের সম্ভ্রমের বিনিময়ে অর্জন আমাদের মাতৃভূমি আমাদের স্বাধীনতা।
প্রধান অতিথি আলহাজ্ব নাজমুল হাসান পাপন মেলা উদ্বোধন শেষে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যান।