অশোক-ঝুমু স্কুল এন্ড কলেজের অনুষ্ঠানের দৃশ্য -পূর্বকণ্ঠ
# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে অশোক ঝুমু স্কুল এন্ড কলেজে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিজয়ের গান অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ শুক্রবার দুপুরে প্রতিষ্ঠান প্রাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট অশোক সরকারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান ছাড়াও বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম, প্রভাষক মো. ইব্রাহিম, প্রবীণ শিক্ষক ফজলুল হক, এলাকার সমাজসেবী মুজিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক মো. রাজন। আলোচনা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গীত ও আবৃত্তির আয়োজন করা হয়।