• শনিবার, ০২ মে ২০২৬, ০৯:২২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

কিশোরগঞ্জ-১ আসনের সাবেক এমপি ড. আলাউদ্দিন আহমেদ আর নেই

# রাজন সরকার :-
কিশোরগঞ্জ-১ (পাকুন্দিয়া-হোসেনপুর) আসনের দুইবারের সাবেক জাতীয় সংসদ সদস্য ও বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক ড. আলাউদ্দিন আহমেদ মারা গেছেন (ইন্নালিল্লাহে….রাজেউন)। আজ ১৩ ডিসেম্বর মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বুরুদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল।
তিনি জানান, অধ্যাপক ড. আলা উদ্দিন আহমেদ দীর্ঘদিন ধরে প্যারালাইসিস ও হৃদরোগে ভুগছিলেন। কয়েকদিন আগে তাঁর শারিরীক অবস্থার অবনতি হলে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ রাজনৈতিক জীবনের অসংখ্য নেতাকর্মী ও শুভাকাঙ্খী রেখে গেছেন।
জানা গেছে, প্রবীন রাজনীতিবিদ অধ্যাপক ড. আলাউদ্দিন আহমেদ ১৯৯৯ সালে প্রথম বারের মত আওয়ামী লীগ থেকে উপ-নির্বাচনে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০০১ সালে আওয়ামী লীগ থেকে নৌকা মার্কা প্রতীক নিয়ে দ্বিতীয়বারের মত সংসদ সদস্য নির্বাচিত হন।
আগামীকাল বুধবার সকাল ১০টায় তাঁর নিজ গ্রামের বুরুদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
সদ্য প্রয়াত এই সংসদ সদস্য ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের নৌ-কমান্ডো হিসেবে অংশগ্রহণ করেন। তিনি ১৯৯৮ সালের ১৮ জুলাই থেকে ১৯৯৯ সালের ৯ ডিসেম্বর পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর শিক্ষা, সামাজিক উন্নয়ন ও রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালন করেন।
তাঁর মৃত্যুতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের রাজনৈতিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *