# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ রেল পুলিশ টিকেটসহ এক কালোবাজারিকে গ্রেফতার করে রেলওয়ে থানায় মামলা দিয়েছে।
রেলওয়ে থানা সূত্রে জানা গেছে, ১২ ডিসেম্বর সোমবার বেলা পৌনে ১২টার দিকে আন্তঃনগর ট্রেনের ৮টি আসনের ৭টি টিকেটসহ সদর উপজেলার যশোদল ইউনিয়নের ভুবিরচর গ্রামের শাহাবুদ্দিনের ছেলে দুলাল মিয়া ওরফে কালাকে (৪১) গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে সোমবারই তার বিরুদ্ধে রেলওয়ে থানায় মামলা (মামলা নং ১) করা হয়েছে। তার বিরুদ্ধে পূর্বেও টিকেট কালোবাজারির মামলা হয়েছে। সেই মামলা এখনও চলামান আছে আছে বলে জানা থানা সূত্রে গেছে।