# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির তবলার প্রশিক্ষক ও গৌরাঙ্গবাজার এলাকার শুভ স্টুডিওর মালিক তপন কুমার বসাক (৬২) আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার বারডেম হাসপাতালে মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়বেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি এক মেয়ে রেখে গেছেন। বছর দুয়েক আগে তার স্ত্রী মারা গেছেন।