# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক মাজহারুল ইসলাম কানু (৭০) হৃদরোগে আক্রান্ত হয়ে আজ রোববার সকাল ১১টার দিকে মারা গেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। আজ জেলা শহরের নীলগঞ্জ রোডের বাসায় হৃদরোগে আক্রান্ত হলে প্রথমে তাকে নেয়া হয় শহরের ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে। সেখান থেকে তাকে ঢাকায় নেয়ার পথে সকাল ১১টার দিকে তিনি মারা যান বলে পারিবারিক সূত্রে জানা গেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আজ বাদ এশা শহরের শহীদি মসজিদে জানাজা শেষে শোলাকিয়া বাগে জান্নাত গোরস্থানে তাকে দাফন করা হবে।