• রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

এবার আওয়ামী লীগ নেতাকে মারধোরের অভিযোগ ইউপি চেয়ারম্যান আজিজ উল্ল্যাহ’র বিরুদ্ধে

চেয়ারম্যান এস.এম আজিজ উল্ল্যাহ

# মুহাম্মদ কাইসার হামিদ :-
এবার মো. ছায়েদুর রহমান ওরুফে সবুজ (৪৪) নামে এক আওয়ামী লীগ নেতাকে মারধোরের অভিযোগ উঠেছে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এস.এম আজিজ উল্ল্যাহ’র বিরুদ্ধে।এঘটনায় কুলিয়ারচর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছে উপজেলার ফরিদপুর ইউনিয়নের আলালপুর গ্রামের মৃত আব্দুল মুতালিব খানের পুত্র আহত ওই আওয়ামী লীগ নেতা মো. ছায়েদুর রহমান ওরুফে সবুজ।
অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় সরকার (ইউপি) নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস.এম আজিজ উল্ল্যাহ’র প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ফরিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুদুর রহমান মুছার নির্বাচন করেন আওয়ামী লীগ নেতা ছায়েদুর রহমান সবুজ। নির্বাচনে এস.এম আজিজ উল্ল্যাহ নৌকা প্রতীক নিয়ে বিজয় হওয়ার পর ওই আওয়ামী লীগ নেতা ছায়েদুর রহমান সবুজ সহ মাসুদুর রহমান মুছার কর্মী সমর্থকদের উপর ক্ষিপ্ত হয়। এরই জের হিসেবে ওই আওয়ামী লীগ নেতাকে বিভিন্ন প্রকার হুমকি ধামকি দিয়ে আসছিলো ইউপি চেয়ারম্যান সহ তার অনুসারীরা।
শনিবার (১০ডিসেম্বর) দুপুরে আড়াই লক্ষ টাকা নিয়ে বাড়ি থেকে কর্মস্থল ভৈরবে যাওয়ার পথে আলালপুর গ্রামের মেরাজ মিয়ার বাড়ির সামনে আসা মাত্র পূর্ব থেকে উৎপেতে থাকা চেয়ারম্যানের লোকজন ওই আওয়ামী লীগ নেতার পথরোধ করে তাকে মারধোর করে। পরে তাকে টেনে হেচরে ফরিদপুর ইউনিয়ন পরিষদের অফিস কক্ষে নিয়ে যাওয়ার পর ইউপি চেয়ারম্যান ওই আওয়ামী লীগ নেতাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে একটি লাঠি দিয়ে নির্মম ভাবে আঘাত করে তার নিকট থাকা আড়াই লাখ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। খবর পেয়ে স্বামীকে উদ্ধার করতে আওয়ামী লীগ নেতার স্ত্রী স্কুল শিক্ষিকা মোছা. কামরুন্নাহার (৩৬) ওই ইউনিয়ন পরিষদে গেলে সেও রেহায় পায়নি। চেয়ারম্যান তার চুলের মুটি ও শরীরের কাপড় চোপড়ে ধরে টানা হেছরা করে উলঙ্গ করে শ্লীলতাহানি করে তার নিকট থাকা একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা আহত ছায়েদুর রহমান সবুজকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে চিকিৎসা করান।
এঘটনায় ওই দিন আহত আওয়ামী লীগ নেতা মো. ছায়েদুর রহমান বাদী হয়ে চেয়ারম্যান এস.এম আজিজ উল্ল্যাহ (৫০) সহ কাজল (৪৫), লিটন (৩০), ইদ্রিস মিয়া (৪৬), ছাদেক মিয়া (৪৫) ও শফিক মিয়া (৩৫) এর নামে একটি লিখিত অভিযোগ দাখিল করেন এবং রোববার ১১ ডিসেম্বর বিকাল ৩ ঘটিকার সময় স্থানীয় আনন্দ বাজারে প্রতিবাদ সভা ও মানববন্ধনের আয়োজন করেন আহত আওয়ামী লীগ নেতা ছায়েদুর রহমান সবুজ ও এলাকারবাসী।
এব্যাপারে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান এস.এম আজিজ উল্ল্যাহ’র সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এব্যাপারে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগ পাওয়ার বিষয়টি তিনি জেনে জানাবেন।
এর আগে অবৈধ পন্তায় তৈয়ারীকৃত জন্ম নিবন্ধনে স্বাক্ষর না দেওয়ায় গত ১৫ নভেম্বর মঙ্গলবার দুপুরে ওই ইউপি চেয়ারম্যান এস.এম আজিজ উল্ল্যাহ নব-যোগদানকৃত ইউপি সচিব মো. হাবিবুর রহমান (৫৫) কে মারধোর সহ অকথ্য ভাষায় গালি গালাজ করেন। এঘটনায় ইউপি চেয়ারম্যান এস.এম আজিজ উল্ল্যাহ’র বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল হওয়ার পর জাতীয় দৈনিক, স্থানীয় দৈনিক ও বিভিন্ন অনলাইন নিউজ ভার্সন ও অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশিত হয়ার পর এলাকায় তোলপাড়ের সৃষ্টি হলে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম লুনা গত ২২ নভেম্বর মঙ্গলবার দুপুরে তার কার্যালয়ে হেয়ারিং এর আয়োজন করে হিয়ারিং-এ উপস্থিত থাকার জন্য অভিযুক্ত ইউপি চেয়ারম্যান ও অভিযোগকারী ইউপি সচিবকে নোটিশ প্রদান করেন। নির্ধারিত তারিখ ও সময়ে ইউপি চেয়ারম্যান ও ইউপি সচিব ইউনিয়নের সদস্যদের সাথে নিয়ে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে হিয়ারিং-এ উপস্থিত হয়ে ইউপি সচিবের নিকট ভুল স্বীকার করে ক্ষমা চান ওই চেয়ারম্যান এস.এম আজিজ উল্ল্যাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *