# মিলাদ হোসেন অপু :-
সারাদেশে বিএনপি জামায়াতের অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ভৈরব উপজেলা ও পৌর আওয়ামী লীগের আয়োজনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ১০ ডিসেম্বর শনিবার বেলা ১১টার পৌর আওয়ামী লীগের যৌথ উদ্যোগে ঢাকা-সিলেট মহাসড়কের ম্ুিক্তযুদ্ধের স্মৃতি ভাস্কর্য দুর্জয় পাদদেশে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল থেকে ভৈরব উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে সমবেত হন। কিশোরগঞ্জ জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মো. জাকির হোসেন কাজল এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, ভৈরব উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, সহ-সভাপতি অহিদুর রহমান, তালাওয়াত হোসেন বাবলা, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক জাহাঙ্গীর, খলিলুর রহমান, পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি মনোয়ারা বেগম, সাধারণ সম্পাদক আছমা আহমেদ, পৌর মহিলা আওয়ামী লীগ সভাপতি লাভলী আক্তার, সাধারণ সম্পাদক শাহীন সুলতানা, ভৈরব উপজেলা যুবলীগ যুগ্ম আহ্বায়ক অরুণ আল আজাদ, আরমান উল্লাহ, পৌর যুবলীগ সভাপতি ইমরান হোসেন ইমন, সাধারণ সম্পাদক আল আমিন সৈকত, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আফজাল হোসেন জামাল, পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শামীম আহমেদ খোকন, সাধারণ সম্পাদক রাকীব রায়হান, উপজেলা ছাত্রলীগ সভাপতি আমির হামজা, পৌর ছাত্রলীগ সভাপতি সালেহ রহমান মিকদাত প্রমুখ।
ভৈরব পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ এর সঞ্চালনায় উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সারাদেশে জামায়াত বিএনপি অগ্নিকাণ্ড, সন্ত্রাসবাদ ও নৈরাজ্য চালিয়েছে তা একেবারেই ন্যাক্কারজনক। ভৈরবের মাটি প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব জিল্লুর রহমান এর ঘাটি। আইভি রহমানের রক্ত এখনও শোকায়নি। জামায়াত বিএনপি’র নৈরাজ্যে বলি হয়েছেন ভৈরবের কৃতি সন্তান আইভি রহমান। ভৈরবের মাটিতে বিএনপি’র কোন রকম নৈরাজ্য চলবে না। সারাদেশে জামায়াত বিএনপি দেশকে ধ্বংস করত যেই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তা সফল করতে দেয়া হবে না। জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ভৈরব উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ মাঠে নেমে পড়েছে। যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ। নাজমুল হাসান পাপন এর ভৈরবে বিএনপিকে সন্ত্রাসবাদ, অগ্নিকা-, নৈরাজ্য তৈরি করতে দেয়া হবে না। এসময় আগামী সংসদ জাতীয় নির্বাচনে নাজমুল হাসান পাপনের পক্ষে নেতাকর্মীদের স্মতস্ফুর্ত কাজ করার আহ্বান জানান বক্তারা।