• রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

হোসেনপুরে ৫ নারী জয়িতাকে সংবর্ধনা

# উজ্জ্বল কুমার সরকার, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :-
কিশোরগঞ্জের হোসেনপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ৫ নারী জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৯ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।
সহকারী কমিশনার (ভূমি) নাশিতা-তুল ইসলামের সভাপতিত্বে¡ অনুষ্ঠানে বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশনারা, হোসেনপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান টিটু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুহাম্মদ জিয়াউর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো: জামাল উদ্দিন, প্রধান শিক্ষক কাজী আছমা বেগম, তহমিনা রাওশান সিদ্দিকা, ব্র্যাক সেলপের অ্যাসোসিয়েট অফিসার মো. রাসেল প্রমুখ।
পরে ৫টি ক্যাটাগরিতে অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী মোছা: ফরিদা ইয়াসমিন, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী তানিয়া পারভীন, সফল জননী নারী তহমিনা রাওশন সিদ্দিকা, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু বরেছেন যে নারী মোসা. আকলিমা খাতুন ও সমাজ উন্নয়নে অসামন্য অবদান রেখেছেন রৌশনারাকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করে সংবর্ধনা দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *