• রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

কুলিয়ারচরে হাইওয়ে পুলিশের তাড়া খেয়ে এক যুবকের মৃত্যুর অভিযোগ

# মুহাম্মদ কাইসার হামিদ :-
কিশোরগঞ্জের কুলিয়ারচরে বন্ধুদের সাথে টমটমে ঘুরতে এসে পুলিশের তাড়া খেয়ে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত যুবক মো. বোরহান (২২) বাজিতপুর উপজেলার ভাগলপুর বেকি চন্দ্ররগ্রাম গ্রামের মৃত মুতি মিয়ার ছেলে।
৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উপজেলার পশ্চিম তারাকান্দি গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের তারাকান্দি নামক স্থানে একটি টমটম আসতে দেখে হাইওয়ে পুলিশ টমটমটের চালককে উদ্দেশ্য করে সিগনাল দেয় দাঁড়ানোর জন্য। কিন্তু টমটমের চালক পুলিশের সিগনাল অমান্য করে পালাতে চাইলে তার পিছু তাড়া করে পুলিশ। পরে আঞ্চলিক সড়ক থেকে টমটমসহ তারাকান্দি গ্রামের ভিতরে ঢুকে যায় তারা। সেখানে একটি বাড়িতে টমটম রেখে বোরহানসহ আরো দুজন বন্ধু দৌঁড়াতে থাকে। একপর্যায়ে বোরহান দৌঁড়ের মধ্যে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাকে রেখে তখন সাথে থাকা দুই বন্ধু বাড়িতে চলে যায়।
পরিবার সূত্রে জানা যায়, বন্ধুদের সাথেই টমটম দিয়ে ঘুরতে এসেছিল বোরহান। পরে পুলিশের তাড়া খেয়ে পালাতে গিয়ে মৃত্যু হয় তার। তারা বলেন, ১৫ দিনের মধ্যে বিদেশে (সৌদি আরব) যাওয়ার কথা ছিলো বোরহানের।
এ ঘটনায় ভৈরব হাইওয়ে থানার (ওসি) মো. মোজাম্মেল হক হাইওয়ে পুলিশের তাড়া করে মৃত্যুর কথা অস্বীকার করে বলেন, টহল অবস্থায় হাইওয়ে পুলিশের গাড়ি দেখে প্রায় আঁধা কিলোমিটার আগেই ভয়ে টমটম নিয়ে পালাতে গিয়ে এ ঘটনাটি ঘটেছে। হাইওয়ে পুলিশ তাদের সিগনাল দেয়নি।
কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, সংবাদ পেয়ে সাথে সাথে ঘটনা স্থল পরিদর্শন করি এবং জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাক সরকার স্যারও ঘটনা স্থল পরিদর্শন করেন। লাশ পুলিশ হেফাজতে নিয়ে কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ করা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *