# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা করেছে উপজেলা ও পৌর যুবলীগ। আজ ৮ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৫টায় ভৈরব বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জয় বাংলা জয় বঙ্গবন্ধু, রাজপথ ছাড়িনাই শেখ হাসিনার ভয় নাই- স্লোগানে স্লোগানে মিছিল শেষে ভৈরব পৌরসভা শহীদ মিনার চত্বরে বিক্ষোভ সমাবেশ করেছে।
প্রতিবাদ সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব পৌর মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনু, পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ, উপজেলা যুবলীগ যুগ্ম আহ্বায়ক অরুণ আল আজাদ, ইকবাল হোসেন, আরমান উল্লাহ, পৌর যুবলীগ সভাপতি ইমরান হোসেন ইমন, উপজেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান রিয়াদ প্রমুখ।
পৌর যুবলীগ সাধারণ সম্পাদক ও পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর আল আমিন সৈকত সঞ্চালনায় উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে বিএনপি’র নেতাকর্মীরা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ইতিমধ্যে সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করেছে। জননেত্রী শেখ হাসিনার নির্দেশ যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ। বিএনপি নেতাকর্মীদের কোন ষড়যন্ত্র করতে দেয়া হবে না। যেখানে ষড়যন্ত্র হবে সেখানেই প্রতিবাদ করা হবে।