• রবিবার, ০৩ মে ২০২৬, ০২:২৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

কুলিয়ারচরে বিএনপি’র ৩ কর্মী গ্রেফতার

# মুহাম্মদ কাইসার হামিদ :-
কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিএনপি’র ৩ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৮ডিসেম্বর) সকালে কুলিয়ারচর থানার এসআই দেব দুলাল দে এর নেতৃত্বে একদল পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত ৩ ডিসেম্বর বিস্ফোরক আইনে দাখিল করা কুলিয়ারচর থানার মামলা নং-১, জি আর নং- ১৪৭ এর ১৪ নম্বর আসামী উপজেলার রামদী ইউনিয়নের কোনাপাড়া গ্রামের আব্দুল কাদিরের ছেলে ৬ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মো. বকুল মিয়া (৫০) এবং মামলার তদন্তের প্রাপ্ত আসামী কুলিয়ারচর পৌরসভার পূর্ব গাইলকাটা গ্রামের মৃত ইসলাম উদ্দিনের পুত্র মো. কাজল সরকার (৪৫) ও পশ্চিম জগতচর গ্রামের আমিন খানের পুত্র মো. বিজয় খান (২১) কে গ্রেফতার করে কিশোরগঞ্জ জেলা বিজ্ঞ আলতে প্রেরণ করেন।
উল্লেখ্য, গত ৩ ডিসেম্বর সোয়া ১২ টায় উপজেলার জাফরাবাদ গ্রামের আবু তাহেরের পুত্র নাজিম উদ্দিন বাদী হয়ে ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৩-ক/৪ তৎসহ দন্ডবিধি আইনের ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৪৪৮/৩২৩/৩২৫/৩০৭/৪৩৬/৪০৭ ধারায় এই মামলাটি দায়ের করেন।
মামলায় উপজেলার রামদী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মজলু মিয়া, সাধারণ সম্পাদক সাফি উদ্দিন, বিএনপি নেতা আয়েত আলী, যুবদল নেতা সাজ্জাত হোসেন শামীম সহ ২০ নেতাকর্মীর নাম ও দলীয় পদবী উল্লেখ করে আরোও অজ্ঞাত ৪০/৫০ জনকে আসামী করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *