• রবিবার, ০৩ মে ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ নিকলীতে এক ব্যক্তি গ্রেফতার

বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ
নিকলীতে এক ব্যক্তি গ্রেফতার

# নিজস্ব প্রতিবেদক :-
নিকলীতে শুল্কবিহীন ভারতীয় শাড়ি, লুঙ্গি ও জুতাসহ পুলিশ এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে। জেলা পুলিশ বিভাগের মিডিয়া সেলের দায়িত্বে থাকা এসআই জাহাঙ্গীর আলম জানিয়েছেন, আজ বুধবার দুপুর ১টার দিকে নিকলী থানার এসআই ইকবাল হোসেনের নেতৃত্বে শিংপুর এলাকার নদীতে অভিযান চালিয়ে একটি নৌযান থেকে শুল্কবিহীন ভারতীয় ২৪৯ পিস শাড়ি, ৪০টি লেহেঙ্গা ও ১৮৮ জোড়া খেলার বুটসহ সাবানুর (৪৭) নামে এক চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সাবানুর সুনামগঞ্জের তাহিরপুর থানাধীন ভাটি তাহিরপুর গ্রামের মো. সেকান্দরের ছেলে। এ ব্যাপারে এসআই ইকবাল হোসেন বাদী হয়ে নিকলী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *