• রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

অষ্টগ্রামে সাড়ে ১২ কেজি গাঁজাসহ ৪ জন আটক

# মন্তোষ চক্রবর্তী :-
কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে পৃথক পৃথক পুলিশের অভিযানে ১২ কেজি ৫শ গ্রাম গাঁজাসহ ৪ জনকে আটক করেছে অষ্টগ্রাম থানার পুলিশ। ৭ ডিসেম্বর বুধবার বিকেলে অষ্টগ্রাম থানার এসআই সঞ্জয় কুমার দেব, এএসআই বকুল মিয়া, এএসআই শফিকুল ইসলাম এবং কনস্টেবল ওলিউল্লা। উপজেলার ইকুরদিয়া সড়কের বদদ্দি গাছের কাছে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে ব্যাগের ভিতরে মুড়ানো থাকা ৪ কেজি গাঁজাসহ হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা তেলিয়াপাড়ায় বাগানের ১৬নং বস্তির কিশর সাঁওতালের ছেলে সাগর সাঁওতাল এবং ৫ কেজি গাঁজাসহ হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার বামৈ ইউনিয়নের ভাদিখারা গ্রামের নাসির মিয়ার পুত্র শাহিন (৩৫) নামের দুজন কে আটক করেন। এদিকে উপজেলা দেওঘর ইউনিয়নের দেওঘর খেয়াঘাটের কাছে এসআই মো. আসাদুজ্জামান ও সঙ্গীয় ফোর্সসহ চেকপোস্টে নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার উপজেলার জোকার দিয়া এলাকার আব্দুল লতিফ ভুইয়ার পুত্র আ. মান্নান ভুইয়া (৬২) এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা তেলিয়াপাড়ায় মৃত আজগর আলীর পুত্র ধনু মিয়া (৫০) নামের দুই ব্যক্তির ব্যাগ তল্লাশি করে তাদের কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করেন।
এই বিষয়ে অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ জামান বিপিএম বলেন দুটি ঘটনার মামলার প্রস্তুতি চলছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *