• রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

কটিয়াদীতে বাবার বিরুদ্ধে মেয়ের ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের

কটিয়াদীতে বাবার বিরুদ্ধে মেয়ের
ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা এলাকার এক মেয়ে (২২) তার বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করে ইউএনওর কাছে ৫ ডিসেম্বর সোমবার লিখিত অভিযোগ দিয়েছেন। তাতে লিখেছেন, বাবা তার মায়ের সঙ্গে যে সম্পর্কে আবদ্ধ হয়ে সংসার করে আসছেন, মেয়েটির সাথেও দীর্ঘদিন ধরে তদ্রুপ আচরণ করে আসছেন। মেয়েটি একবার আত্মহত্যা করতে গিয়েছিলেন। মা দেখে ফেলায় আত্মহত্যা করা সম্ভব হয়নি বলেও তাতে উল্লেখ করেছেন। এই ভয়াবহ যন্ত্রণা থেকে মেয়েটিকে বাঁচানোর জন্য মেয়েটিকে তার মামা বনগ্রাম এলাকায় বিয়ে দিয়েছেন। সেখানেও তাকে শান্তিতে থাকতে দেয়া হচ্ছে ন। মেয়ের সঙ্গে বাবার নানারকম নোংরা দৃশ্য মোবাইলে ধারণ করে বাবা এখনও মেয়েকে নোংরামির জন্য আহবান জানান বলে লিখিত অভিযোগে উল্লেখ করছেন। এমনকি মেয়েটির মাকেও তার বাবা নোংরা কাজে লিপ্ত করে এর ভিডিও চিত্র ধারণ করে রেখেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। মেয়েটির শ্বশুরবাড়ির লোকদেরকেও নোংরামির কথা বলে শ্বশুরকে অকথ্য ভাষায় গালাগাল করে তার সংসার নষ্ট করার চেষ্টা করছেন বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।
ইউএনও খানজাদা শাহরিয়ার বিন মান্নান এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অভিযোগসহ মেয়েটিকে থানায় পাঠিয়েছেন বলে তিনি জানিয়েছেন।
ওসি এসএম শাহাদত হোসেনের কাছে এ বিষয়ে জানতে চাইলে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন। সোমবার রাতেই বাবাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। ওসি এসএম শাহাদত হোসেন বিষয়টি পুলিশ সুপারকেও অবহিত করেছেন। এদিকে পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখকে এ বিষয়ে প্রশ্ন করলে জানান, তিনি ৬ ডিসেম্বর মঙ্গলবার সকালে বাবা ও মেয়ের সঙ্গে কথা বলেছেন। বাবার মোবাইলের ভিডিও ফুটেজও দেখেছেন। মেয়েটির লিখিত অভিযোগের বিবরণের সঙ্গে ফুটেজ মিলছে না। তবে ফুটেজগুলো নোংরা এবং আপত্তিকর। ফলে বাবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ সুপার জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *