# মো. আফসার হোসেন তূর্জা :-
আঁখি টিকটক ভিডিওর প্রতি আসক্তি ছিল। রোজ একাধিক ভিডিও বানাতেন তিনি টিকটকে। সম্প্রতি এই নিয়েই স্ত্রীর সঙ্গে অভিমান শুরু হয় স্বামী জাকিরের। স্ত্রীকে টিকটকের নেশা ছাড়তে বলেন তিনি। কিন্তু স্ত্রী স্বামী কথা মানতে নারাজ ছিল। এই নিয়ে স্বামী-স্ত্রীর প্রায়ই দ্বন্দ্ব হত। এর পরই এমন সিদ্ধান্ত নেন স্বামী। সে অভিমানে শ্বশুর বাড়ি এসে বিষ পান করে আত্মহত্যার করেন। ঘটনাটি ঘটেছে ৬ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় কিশোরগঞ্জের কুলিয়ারচরের সালুয়া ইউনিয়নে মধ্য সালুয়া গ্রামে।
আত্মহত্যাকারী জাকির (২৫) গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের গোবরিয়া গ্রামের মো. সুলেমান মিয়ার ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, মধ্য সালুয়া গ্রামের আক্কাস মিয়া’র বড় মেয়ে আঁখি। তার সাথে গোবরিয়া গ্রামের জাকিরের আনুমানিক ৫/৬ বছর পূর্বে পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর থেকে সংসার ভালো চললেও গত কিছুদিন ধরে টিকটক করা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়াঝাটি হতো। স্বামী চাইতো স্ত্রী যেনো টিকটক না করে, কিন্তু স্ত্রী টিকটকে স্থীর থাকে। এর মধ্যে গত মঙ্গলবার জাকির স্ত্রীকে বাড়িতে নেওয়ার জন্য শ্বশুর বাড়ি সালুয়া গ্রামে আসে কিন্তু স্ত্রী স্বামীর বাড়ি যেতে অস্বীকৃতি জানায়। এ ঘটনায় স্বামী বাজারে গিয়ে বিষ কিনে পান করে এবং আগরবাতি, মোমবাতি ও মিষ্টি নিয়ে এসে বউকে দিয়ে বলে এগুলো রাখ, একটু পর কাজে লাগবে। তখন বিষয়টি কেউ বুঝতে পারেনি জাকির যে বিষপান করেছে।
এক পর্যায়ে জাকির যখন বমি করতে শুরু করে তখন দুর্গন্ধ পেয়ে বিষপানের ধারণা থেকে শ্বশুর বাড়ির লোকেরা তাৎক্ষণিক ভাবে পার্শ্ববর্তী বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক ঢাকা নেওয়া পরামর্শ দেন। ঢাকা না নিয়ে পরবর্তীতে বাজিতপুর ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ এ- হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে সরজমিনে গিয়ে স্ত্রী আঁখিকে পাওয়া যায়নি এবং আঁখির বাবা-মা দুজনেই ভিক্ষুক। ভিক্ষা করেই সংসার চালায় বলে জানায় এলাকাবাসী।
এ বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, এ ঘটনায় কুলিয়ারচর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে এবং লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।