• রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

ভৈরব পাদুকা কারখানা মালিক সমবায় সমিতি লিঃ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারকচুক্তি স্বাক্ষর

# মিলাদ হোসেন অপু :-
ভৈরব পৌরসভায় পাদুকা শিল্পের উন্নয়নে প্রবৃদ্ধি প্রকল্প কর্তৃক গৃহীত কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ভৈরবের পাদুকা শিল্পের উন্নয়নে, “প্রবৃদ্ধি” আছে আপনার পাশে”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ৭ ডিসেম্বর বুধবার সকাল ১১টায় উপজেলা হলরুমে ভৈরব পৌরসভার পাদুকা শিল্পের সাথে একটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব পৌরসভার মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনু।
ভৈরব পৌরসভা, ভৈরব পাদুকা কারখানা মালিক সমবায় সমিতি লি., সরকারি দপ্তর, উপজেলা প্রশাসন, স্থানীয় বেসরকারিখাত, আর্থিক খাত ও অন্যান্য অংশীজনদের উপস্থিতিতে ভৈরবের পাদুকা শিল্পের উন্নয়নে প্রবৃদ্ধি প্রকল্পের কার্যাবলীর আনুষ্ঠানিক সূচনা হয়। অনুষ্ঠানে পাদুকা শিল্পের প্রযুক্তিগত উৎকর্ষ, ডিজিটাইজেশন, বাজার সংযোগ ও সম্প্রসারণ, আর্থিক খাতের সাথে সমন্বয়, ফ্যাক্টরি কমপ্লায়েন্স ভিত্তিক দক্ষতা বৃদ্ধি, বর্জ্য ব্যবস্থাপনার মত বিষয়গুলি নিয়ে মত বিনিময় করা হয়। এ সময়
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুইসকন্টাক্ট সিনিয়র ম্যানেজার মেহজাবিন আহমেদ, প্রবৃদ্ধি প্রকল্পের টিম লিডার মি. মারকাস এহমান, ভৈরব পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. ফারুক, ভৈরব পৌরসভার প্যানেল মেয়র মমিনুল হক রাজু, ভৈরব পাদুকা কারখানা মালিক সমবায় সমিতি সভাপতি মো. আল আমিন, সাধারণ সম্পাদক সবুজ মিয়া।
এছাড়াও সুইসকন্টাক্ট, বাংলাদেশ সরকার বিভাগ (এলজিইডি), ভৈরবের বিভিন্ন পাদুকা ব্যবসায়ীসহ ভৈরব পৌরসভার কাউন্সিলর, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ভৈরব পৌরসভার মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনু বলেন, ভৈরবের পাদুকা শিল্পের কারণে প্রায় ষাট হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে ও আমাদের স্থানীয় অর্থনীতি সমৃদ্ধ হয়েছে। আমি অত্যন্ত আশাবাদী যে প্রবৃদ্ধি প্রকল্পের সমর্থন ও সহায়তায় আমাদের পাদুকা শিল্প বিশ্বমান অর্জন করবে। এ সময় তিনি সুইজারল্যান্ড ভিত্তিক কোম্পানীকে বাংলাদেশের সাথে কাজ করায় ধন্যবাদ জ্ঞাপন করেন।
আলোচনা সভায় অন্যান্যরা বলেন, ভৈরবের পাদুকা শিল্পের উন্নয়নে সরকারি-বেসরকারি খাত যদি একত্রে কাজ করে, তাহলে পোশাক খাতের মতো এ শিল্পও দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে। আমরা অত্যন্ত আনন্দিত যে প্রবৃদ্ধি প্রকল্প এখাতের উন্নয়নে আমাদের সাথে যৌথভাবে কাজ করবে।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে ভৈরব পাদুকা কারখানা মালিক সমবায় সমিতি লি. ও সুইসকন্টাক্ট বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারকচুক্তি (এমওইউ) স্বাক্ষরিত হয়। উভয় পক্ষই দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন যে ভৈরবের পাদুকা শিল্পের সামগ্রিক উন্নয়নে তারা সম্মিলিতভাবে কার্যকরী ভূমিকা রাখতে পারবেন।
উল্লেখ্য, সুইজারল্যান্ড এবং বাংলাদেশ সরকারের অর্থায়নে, সুইসকন্টাক্ট এবং স্থানীয় সরকার বিভাগের (এলজিডি) যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন প্রবৃদ্ধি প্রকল্পটি ২০২৪ সালের মধ্যে বাংলাদেশের আটটি পৌরসভার সাথে স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন বিষয়ে কাজ করবে। এই ধারাবাহিকতায়, ২০২২ সালের ফেব্রুয়ারি মাস থেকে ভৈরব পৌরসভায় প্রবৃদ্ধি প্রকল্প কার্যক্রম শুরু করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *