• রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

ভৈরবে লিও ডে অনুষ্ঠিত

# আফসার হোসেন তূর্জা :-
ভৈরবে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী ও কেক কাটার মাধ্যমে লিও ডে পালন করা হয়েছে। আজ ৬ ডিসেম্বর মঙ্গলবার লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল এর সহযোগী সংগঠন লিও জেলা ৩১৫-বি-১ এর লিও ক্লাব অব ভৈরব এরিস্ট্রোক্রেটের আয়োজনে এ দিবসটি পালন করা হয়।
দিবসটির উপলক্ষে দিনব্যাপী কর্মসূচীতে ভৈরব পৌরসভা চত্বরে বৃক্ষ রোপন করেন ক্লাবের চার্টাড প্রেসিডেন্ট লিও শিফা ইস্তেগার জিনিয়া। এছাড়া ভৈরব বাসস্ট্যান্ড দুর্জয় মোড়ে ডেংগু ও ডাইবেটিস এর ওপর জনসচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়। পরে সন্ধ্যায় ভৈরবের একটি অভিজাত রেস্টুরেন্টে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লিও ক্লাব অব ভৈরব এরিস্ট্রোক্রেট এর চার্টাড প্রেসিডেন্ট লিও শিফা ইস্তেগার জিনিয়া’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন লিও জেলা ৩১৫-বি১ এর ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট লিও মহীউদ্দীন মাহি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিও জেলা ৩১৫-বি৪ এর রিজিওয়ন ডিরেক্টর লিও বোরহান উদ্দিন সাকিব।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি বলেন সারাবিশ্বে ৫ ডিসেম্বর এই দিনটিকে সেচ্ছাসেবীদের দিবস হিসেবে পালিত হয়। সমাজের অসহায় মানুষের জন্য তারা বিনাস্বার্থে সেচ্ছাশ্রম দিয়ে থাকে। তিনি এই সকল সেচ্ছাসেবীদের সফলতা কামনা করেন।
এছাড়া ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট লিও মহীউদ্দীন মাহি লিও ক্লাব অব ভৈরব এরিস্ট্রোক্রেট এর চার্টাড প্রেসিডেন্ট লিও শিফা ইস্তেগার জিনিয়া কে আগামী ২০২২-২০২৩ সেবাবর্ষের কমিটিতে রিজিওয়ন ডিরেক্টর নির্বাচিত করেন। তিনি লিও শিফা ইস্তেগার জিনিয়া রিজিওয়ন ডিরেক্টর নির্বাচিত হওয়ায় তার জন্যে শুভকামনা ও শুভেচ্ছা জানান। পরে ক্লাবের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান অন্যান্য লিও সদস্যরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিল সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক আলাল উদ্দিন, নিরাপদ সড়ক চাই ও বাংলাদেশ মানবাধিকার এর মহিলা সম্পাদিকা সাবিনা ইয়াসমিন, ভৈরব রিপোর্টাস ইউনিটির ভাইস প্রেসিডেন্ট জাকির হোসেন এবং জান্নাত রেস্টুরেন্টে এন্ড রিসোর্টের জিএম বিল্লাল প্রমুখ।
এছাড়া লিও ক্লাব অব ভৈরব এরিস্ট্রোক্রেট এর চার্টাড সেক্রেটারি লিও গোলাম মোহাম্মদ সাবাব, জয়েন্ট সেক্রেটারি লিও আবির মাহমুদ হিরা, ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লিও নাজমুল, ভাইস প্রেসিডেন্ট লিও শাতিল খান, চার্টাড ট্রেজারার লিও গোলাম মোহাম্মদ সাওকি, জয়েন্ট ট্রেজারার লিও মাহিন মাহমুদ, জয়েন্ট টেইল টু স্টার জহিরুল ইসলাম জয়, জয়েন টেমার লিও সৌরভ, আইটি সার্পোট কো-অর্ডিনেটর লিও তানজিল সরকারসহ আরো অনেকে । আলোচনা সভা শেষে কেক কেটে লিও ডে উদযাপন করা হয়। পরে চার্টাড প্রেসিডেন্ট লিও শিফা ইস্তেগার জিনিয়া’র বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *