# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের ভৈরবে পুলিশের হাতে সাড়ে ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে। জেলা পুলিশ বিভাগের মিডিয়া সেলের সংবাদ বিজ্ঞপিতে জানা যায়, ভৈরব থানার এসআই মো. মাহবুব উল্লাহর নেতৃত্বে গতকাল সোমবার সন্ধ্যার দিকে পরিচালিত অভিযানকালে ভৈরবপুর উত্তরপাড়ার বাগানবাড়ি এলাকায় একটি অটোরিক্সা থেকে সাড়ে ১০ কেজি গাঁজাসহ ভৈরবের কালিপুর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে মো. মোশারফকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।