• রবিবার, ০৩ মে ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

হোসেনপুরে চিকিৎসক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন

# হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :-
কিশোরগঞ্জের হোসেনপুরে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে সরকারি দায়িত্ব পালনরত অবস্থায় চিকিৎসক ডা: কামরুল হাসান ওয়াসিমকে লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন করেছে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক,নার্স ও কর্মচারিবৃন্দ। এ উপলক্ষে মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেইটের সামনে ব্যানার-ফেস্টুন নিয়ে কর্তব্যরত চিকিৎসক,নার্স ও কর্মচারীবৃন্দ শান্তিপূর্ণ অবস্থান নেয়। মানববন্ধনে আসামীদের দ্রæত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তানভীর হাসান জিকোর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- মেডিক্যাল অফিসার কায়সার আহাম্মেদ, ডা: দেবাঞ্জন পন্ডিত, ডা: সোমাইয়া তাবাসসুম, ডা: তামান্না তাবাসুম, ডা: রাজিব হোসেন, ডা: মোস্তাফিজুর রহমান ,ডা: মাধুবী দে ,পরিসংখ্যানবিদ আখরুজ্জামান প্রমূখ।
উল্লেখ্য, গত ২ ডিসেম্বর করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে সরকারি দায়িত্ব পালনরত অবস্থায় কর্তব্যরত চিকিৎসক লাঞ্ছিত হওয়ার ঘটনায় কিশোরগঞ্জ জেলার সকল কর্তব্যরত চিকিৎসক,নার্স ও কর্মচারিবৃন্দ ক্ষেভে ফোঁসে উঠেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *