# নিজস্ব প্রতিবেদক :-
দলিত সম্প্রদায় তাদের ৮ দফা দাবিতে কিশোরগঞ্জে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের ব্যানারে মানববন্ধন কর্সূচী পালন করেছে। ৫ ডিসেম্বর বিশ্ব মানবিক মর্াদা দিবস ও ১০ ডিসেম্বর আন্তর্াতিক মনবাধিকার দিবস উপলক্ষে আজ ৫ ডিসেম্বর সোমবার বিকালে জেলা শহরের রেডক্রিসেন্ট মোড়ে এ মানববন্ধনের আয়োজন করা হয়। সংগঠনের জেলা কমিটির আহবায়ক মনিষ চৌহানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তৃতা করেন জেলা সম্মিলিত সামাজিক আন্দোলনের নির্াহী সভাপতি অধ্যক্ষ আলফাজ উদ্দিন দিপু, সাধারণ সম্পাদক খায়রুজ্জামান রবিন, সাংগঠনিক সম্পাদক লুৎফুল কবীর, সম্প্রীতি নাগরিক ফাউন্ডেশনের কেন্দ্রীয় সদস্য পথিক বাদল, দলিত সংগঠনের সদস্যসচিব সন্দীপ হরিজন, যুগ্মসম্পাদক লিটন সেন প্রমুখ।
৮ দফা দাবির মধ্যে রয়েছে দলিত জনগোষ্ঠীর সংখ্যানুপাতে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করা, জাত-পাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধে প্রস্তাবিত ‘বৈষম্য বিলোপ আইন’ প্রণয়ন, জাতীয় বাজেটে দলিত জনগোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তা বরাদ্দ বৃদ্ধি, পরিচ্ছন্ন কর্দের পেশাগত স্বাস্থ্যঝুঁকি বিশেষ বিবেচনায় এনে তাদের সুরক্ষার সকল উপকরণ সরবরাহ করা, সকল ধরনের সরকারি চাকরিতে দলিত জনগোষ্ঠীর জন্য কোটা রাখা, সকল মহানগরী ও পৌরসভায় দলিত জনগোষ্ঠীর সবার জন্য আবাসনের ব্যবস্থা করা, পাবলিক বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে দলিত ছাত্র-ছাত্রীদের ভর্ কোটা রাখা এবং দলিত ছাত্র-ছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঝরে পড়া রোধকল্পে উদ্যোগ গ্রহণ এবং বিশেষ উপবৃত্তির পরিমাণ বৃদ্ধি করা।