• রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

সামাজিক শৃংখলা শান্তি স্বস্তি ফেরাতে কটিয়াদীতে বিট পুলিশিং সভা হয়েছে

একটি সভায় বক্তব্য রাখছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. নূরে আলম -পূর্বকণ্ঠ

সামাজিক শৃংখলা শান্তি
স্বস্তি ফেরাতে কটিয়াদীতে
বিট পুলিশিং সভা হয়েছে

# নিজস্ব প্রতিবেদক :-
সামাজিক শৃংখলা, শান্তি আর স্বস্তি ফেরাতে উর্ধতন পুলিশ কর্মকর্তাদের অংশগ্রহণে কটিয়াদী উপজেলা সদর ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে বিট পুলিশিং সভা হয়েছে। আজ ২৬ নভেম্বর শনিবার বিকাল ৩টা থেকে অনুষ্ঠিত এসব সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপারেশনস) মো. নূরে আলম, সদর সার্কেলে দায়িত্বরত অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন হোসাইন ও কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এসএম শাহাদত হোসেনসহ বিভিন্ন পুলিশ কর্মকর্তা এসব সভায় বক্তৃতা করেন। তারা মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্যবিয়ে আর আত্মহত্যা প্রবণতার মত সমস্যা মোকাবেলা ও দূর করার বিভিন্ন কর্মপন্থা এবং সচেতনতা গড়ে তোলার ওপর বিস্তারিত বক্তব্য রাখেন। আর এ ধরনের কর্মকা-ে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন। এসব সভায় স্থানীয় জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপারেশনস) মো. নূরে আলম বিট পুলিশিং বিষয়ে ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *