• রবিবার, ০৩ মে ২০২৬, ১০:০৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

কিশোরগঞ্জে শীতের আমেজে জমে উঠছে শীতবস্ত্রের বাজার

জেলা শহরের গৌরাঙ্গবাজার সেতু এলাকায় জমে উঠেছে শীতবস্ত্রের হাট -পূবকণ্ঠ

কিশোরগঞ্জে শীতের
আমেজে জমে উঠছে
শীতবস্ত্রের বাজার

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে শুরু হয়েছে শীতের আমেজ। জমে উঠছে শীতবস্ত্রের বাজার। ঋতু গণনায় এখনও শীত আসেনি, হেমন্তকাল চলছে। কিন্তু শীতের আমেজ শুরু হয়ে গেছে। যদিও এখনও ভারি কাপড় পরার মত শীত পড়েনি। রাতে কুয়াশা পড়ে এবং কিছুটা ঠা-াও পড়ে। তবে কয়েক দিনের মধ্যেই ভারি কাপড় নামাতে হবে, এটা বোঝা যাচ্ছে। যে কারণে শীত বস্ত্রের বাজারও জমে উঠছে। শপিং মলসহ ফুটপাতের দোকানিরা গরম কাপরের পসরা জানিয়ে বসছেন। ক্রেতার সংখ্যাও দিন দিন বাড়তে শুরু করেছে। মধ্য আর স্বল্প আয়ের ক্রেতারা মূলত যাচ্ছেন ফুটপাত বা সড়ক মার্কেটগুলোতে।
শহরের গৌরাঙ্গবাজার সেতুর পাশে নরসুন্দা নদীর তীরবর্তী খালি চত্বরে দোকানিরা ভ্যানের ওপর ছাতা টানিয়ে মার্কেট সাজিয়েছেন। সেখানে ভারি কাপড়ের প্যান্ট, সুয়েটার, জ্যাকেট, ট্রাউজার, টাইসসহ নানা রকম মৌসুমি পোশাকের পসরা সাজানো হয়েছে। নরী-পুরুষ নির্বিশেষে নানা বয়সের ক্রেতারা সেখানে কেনাকাটা করছেন। এখন ক্রেতার ভিড় কিছুটা কম হলেও কয়েক দিনের মধ্যেই ভিড় বাড়তে থাকবে বলে ক্রেতারা মনে করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *