• সোমবার, ০৪ মে ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

মানবিক সহায়তায় এক অনন্য দৃষ্টান্ত দেখালো ভৈরব মেঘনা ফেরিঘাট কয়লা ব্যবসায়ী মালিক সমবায় সমিতি

# রাজীবুল হাসান :-
দরিদ্র এক কয়লা শ্রমিকের পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা প্রদান করে এক অনন্য দৃষ্টান্ত দেখালো ভৈরব মেঘনা ফেরীঘাট কয়লা ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড।
ভৈরব উপজেলার শিমুলকান্দি গ্রামের মো. জাহের মিয়ার ছেলে মো. খুরশিদ মিয়া জীবিকা নির্বাহের জন্য ভৈরব মেঘনা ফেরিঘাটের কয়লা শ্রমিক হিসাবে কাজ করতেন। প্রতিদিনের মত আজ ২৬ নভেম্বর শনিবারও সকালে কাজ করতে ফেরিঘাটে আসেন। মো. খুরশিদ মিয়া সকালে কাজ শুরু করার মুহুর্তে স্টোক করে অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে সেখানে তিনি মৃত্যুবরণ করেন। এই কয়লা শ্রমিকের মৃত্যুর খবর শুনেই তাৎক্ষণিক ভৈরব মেঘনা ফেরীঘাট কয়লা ব্যবসায়ী সমবায় সমিতি লি. সভাপতি মির্জা সাজ্জাত ইবনে সুলায়মান, সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেনের পরামর্শে ভৈরব মেঘনা ফেরীঘাট কয়লা ব্যবসায়ী সমবায় সমিতি লি. ও কয়লা শ্রমিকদের সকল সরদারদের পক্ষ থেকে তার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানান এবং কয়লা শ্রমিক খুরশিদের দুটি সন্তান ও স্ত্রী তাদের পরিবারের ভরণপোষণের জন্য তাৎক্ষণিক সমিতির পক্ষ থেকে দুই সন্তানের হাতে নগদ এক লাখ বিশ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করেন। এছাড়া মেঘনা ফেরিঘাট কয়লা ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দ ভবিষতে তার দুই সন্তানের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন, ভৈরব মেঘনা ফেরীঘাট কয়লা ব্যবসায়ী সমবায় সমিতি লি. সহ-সভাপতি বাদল মিয়া, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন দিলু, কোষাধ্যক্ষ আশরাফঊর রহমান নোমান, ভৈরব ট্রাক সমিতির সভাপতি মো আবু মিয়া, কয়লা ব্যবসায়ী কতুব উদ্দিন ও মাজিদ মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *