পুলিশের হাতে গ্রেফতার শাহ আলম ও দুলাল -পূর্বকণ্ঠ
# নিজস্ব প্রতিবেদক :-
কটিয়াদীতে দুই কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে পুলিশ গ্রেফতার করেছে। জেলা পুলিশের মিডিয়া সেল সূত্র জানিয়েছে, কটিয়াদী থানার এসআই মো. দুলাল মিয়ার নেতৃত্বে একদল পুলিশ ২৫ নভেম্বর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আচমিতা থেকে ৪ কেজি গাঁজাসহ ভৈরবের কালিপুর উত্তরপাড়ার মৃত মজলিস মিয়ার ছেলে মো. শাহ আলম (২৪) ও মৃত আব্দুল মালেকের ছেলে জালাল মিয়াকে (২৩) গ্রেফতার করেছে। এ ব্যাপারে কটিয়াদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।