• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জে ৫শ’ ইয়াবা মিশুকসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

কিশোরগঞ্জে ৫শ’ ইয়াবা
মিশুকসহ এক মাদক
ব্যবসায়ী গ্রেফতার

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে ৫শ’ পিস ইয়াবা, একটি ব্যাটারিচালিত মিশুক, মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ২শ’ টাকাসহ এক মাদক ব্যবসায়ী র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছে। র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল ২৫ নভেম্বর শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে সদর উপজেলার যশোদল ইউনিয়নের পূর্ব বীরদামপাড়া এলাকা থেকে এসব মাদক ও মিশুকসহ পার্শ্ববর্তী পূর্ব মারিয়া এলাকার গোলাপ মিয়ার ছেলে আশরাফুল ইসলামকে (৩৬) গ্রেফতার করেছে। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় সদর মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *