• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জে আমন জমিতে ব্রিধান-৮১’র বাম্পার ফলন

আমনের বাম্পার ফলনে উচ্ছ্বসিত কৃষক সিদ্দিক মিয়া -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে আমন জমিতে
ব্রিধান-৮১’র বাম্পার ফলন

# মোস্তফা কামাল :-
কিশোরগঞ্জে এবারের মৌসুমে সকল জাতের আমন ধানেরই বাম্পার ফলন হয়েছে। বিশেষ করে ব্রিধান-৮১ জাতের ধানের ফলন হয়েছে আশাতীত। এবার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে চারা রোপনের পর থেকেই সেচ নিয়ে কৃষক আর কৃষি বিভাগের মধ্যে শঙ্কা বিরাজ করছিল। শঙ্কা বিরাজ করছিল ফলন নিয়েও। কিন্তু উপযুক্ত সময়ে বৃষ্টিপাত হওয়ার কারণে কৃষকের তেল খরচ যেমন সাশ্রয় হয়েছে, ফলনও হয়েছে আশাতীত।
সদর উপজেলার গাগলাইল গ্রামের কৃষক সিদ্দিক মিয়া ডিপ টিউবওয়েলের মাঠে ব্রিধান-৮১ জাতের ধানের আবাদ করেছিলেন। পুরো জমির ধান গাঢ় সোনালী রং ধারণ করে যেন প্রকৃতিকেই সোনালী আভায় উদ্ভাসিত করে রেখেছে। কৃষকের মুখেও হাসির রেখা ফুঠে উঠেছে। বুধবার জমিতে গিয়ে ফলন আর ধানের রং দেখে কৃষক সিদ্দিক মিয়ার মনটা যেন ভরে উঠলো। মুখে ছিল অমলিন হাসি।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুস সাত্তার জানিয়েছেন, ব্রিধান-৮১ জাতের জমি পরিচর্যার ওপর ভিত্তি করে হেক্টরে ৬ থেকে ৭ মেট্রিকটন ধান উৎপাদন হতে পারে। এবার জেলায় মোট ৮২ হাজার ৬শ’ হেক্টর জমিতে বিভিন্ন জাতের আমন ধানের আবাদ করা হয়েছে। আর উৎপাদন হতে পারে প্রায় ৫ লাখ মেট্রিকটন ধান। চালের হিসাবে উৎপাদন হতে পারে প্রায় ৩ লক্ষাধিক টন। আমন ধান ইতোমধ্যে কাটা শুরু হয়েছে। নতুন চালও বাজারে আসতে শুরু করেছে। তবে পুরোদমে নতুন চাল বাজারে আসলে চালের বর্তমান অগ্নিমূল্য কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসবে বলে সাধারণ মানুষের প্রত্যাশা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *